Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গে (Women Beauty Rituals) নারীর অবস্থান অনেকটাই বদলেছে। একসময় নারীরা ঘরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। শিক্ষা, মতামত বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্র সবকিছু থেকেই অনেকটাই দূরে রাখা হত তাঁদের। সংসার, স্বামী ও সন্তানের দেখভালই ছিল জীবনের মূল কেন্দ্র। তবে সময়ের সঙ্গে সেই ছবিতে বদল এসেছে। আজ শিক্ষার আলোয় আলোকিত হয়ে নারী সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই নিজেদের জায়গা তৈরি করেছেন। কর্মক্ষেত্রে পুরুষদের সঙ্গে সমানতালে কাজ করছেন, সমাজে মতামতও দিচ্ছেন দৃঢ়তার সঙ্গে।
অমানবিক প্রথার শিকার (Women Beauty Rituals)
তবুও বিশ্বের নানা প্রান্তে এখনও বহু নারী ও কিশোরী (Women Beauty Rituals) নানা অমানবিক প্রথার শিকার হন। বিশেষ করে আফ্রিকার কয়েকটি দেশে কৈশোরে পা দেওয়ার সময় মেয়েদের উপর যোনিচ্ছেদের মতো ভয়াবহ রীতি প্রয়োগ করা হয়। এতে গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতির আশঙ্কা থাকে।
‘ব্রেস্ট আয়রনিং’ (Women Beauty Rituals)
নাইজেরিয়ার কিছু অঞ্চলে আবার ‘ব্রেস্ট আয়রনিং’ নামে পরিচিত এক নিষ্ঠুর প্রথা রয়েছে। কিশোরীদের স্তনের বৃদ্ধি রুখতে গরম লোহার পাটাতন দিয়ে চাপ দেওয়া হয়, যার ফলে তীব্র যন্ত্রণা ও সংক্রমণের ঝুঁকি তৈরি হয়। অন্যদিকে পশ্চিম আফ্রিকার কিছু এলাকায় কিশোরীদের জোর করে অত্যধিক ক্যালোরিযুক্ত খাবার খাওয়ানো হয়, যাতে তারা দ্রুত মোটা হয়ে ওঠে।
আরও পড়ুন: BJP: চিকেন প্যাটিসে মারধর, মোদির ব্রিগেড সভার মেন্যু মাংস-ভাত!
এছাড়াও কোথাও বিধবাদের উপর চাপিয়ে দেওয়া হয় অদ্ভুত সব সামাজিক নিয়ম, আবার দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে সৌন্দর্যের নামে গলায় ভারী গয়না পরার প্রথাও রয়েছে। এই ধরনের প্রথা বন্ধ করতে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সংস্থা কাজ করছে। তবু বহু জায়গায় সামাজিক কুসংস্কার এবং পুরনো বিশ্বাস এখনও বড় বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে।


