Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাত্র এক দশক আগে যে (World Cup FIFA 2026) দেশ ছিল প্রায় বন্ধ দরজার আড়ালে, সেই উজবেকিস্তান আজ বিশ্বমঞ্চে নতুন পরিচয়ে উঠে আসছে। একসময় মেট্রো স্টেশনে ছবি তোলা নিষিদ্ধ, ব্যাংকে প্রবেশে কঠোর নিয়ম, বিদেশি পর্যটকদের জন্য সুবিধার অভাব-সব মিলিয়ে দেশটিকে অনেকেই তুলনা করতেন ‘উত্তর কোরিয়ার ছোট ভাই’ হিসেবে। কিন্তু সময় বদলেছে, আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ-ফিফা বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া।
কার নেতৃত্বে খুলল অচলায়তনের জানালা? (World Cup FIFA 2026)
২০১৬ সালে দীর্ঘদিনের শাসক ইসলাম করিমভের (World Cup FIFA 2026) মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ দেশের শাসনভার হাতে নেন। তাঁর নেতৃত্বে ধীরে ধীরে খুলতে শুরু করে উজবেকিস্তানের দরজা। পর্যটন বাড়ে, বিদেশি বিনিয়োগ আসে, ধর্মীয় স্বাধীনতাও কিছুটা ফিরে পায় মানুষ। তাসখন্দের রাস্তায় এখন পরিবর্তনের ছাপ স্পষ্ট। তবে সব সমস্যার অবসান হয়নি। বিরোধী দলের স্বীকৃতি নেই, মানবাধিকার নিয়ে প্রশ্ন এখনও রয়েছে। ২০২২ সালে বিক্ষোভ দমনে প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবু অতীতের তুলনায় পরিস্থিতির উন্নতি অস্বীকার করার উপায় নেই।

নিশ্চিত বিশ্বকাপের টিকিট (World Cup FIFA 2026)
ফুটবলের মঞ্চে এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম। ২০০৬, ২০১৪ ও ২০১৮-তিনবার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছিল উজবেকিস্তান। সেই হতাশা কাটিয়ে এবার আরব আমিরশাহির বিরুদ্ধে ড্র করেই নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। তাসখন্দে সেই আনন্দ ছিল উৎসবের মতোই।

আরও পড়ুন: Mamata Banerjee: ভোটার তালিকায় ‘বহিরাগত’ অভিযোগ, কমিশনকে চিঠি মমতার
সরকার গত কয়েক বছরে হাজার হাজার ছোট মাঠ তৈরি করেছে, উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তুলেছে। অনূর্ধ্ব স্তরে একাধিক সাফল্যও এসেছে। নতুন প্রজন্মের ফুটবলাররা আত্মবিশ্বাসী, আক্রমণাত্মক এবং আন্তর্জাতিক মানের। এই দলের অন্যতম মুখ তরুণ ডিফেন্ডার আবদুকোদির খুসানভ, যিনি ইউরোপীয় ক্লাব ফুটবলেও নজর কাড়ছেন। কোচ হিসেবে দায়িত্বে আছেন বিশ্বকাপজয়ী ফাবিও কানাভারো, যিনি দলকে লড়াকু মানসিকতায় গড়ে তুলতে চান।


