Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি হাইকোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সাংবাদিক রানা আইয়ুবের করা কিছু বিতর্কিত পোস্ট সরাতে না পারায় বিপাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X Corp)। ভারতের আইনে প্রাপ্ত ‘সেফ হারবার’ সুরক্ষা হারাতে পারে সং স্থাটি(X Corp Post)। আদালতে দাখিল করা এক হলফনামায় কেন্দ্র ও দিল্লি পুলিশ দাবি করেছে, বিচারবিভাগের নির্দেশ এবং আইন প্রয়োগকারী সংস্থার নোটিস পাওয়ার পরও এক্স যথাযথ পদক্ষেপ নেয়নি।
আইয়ুবের পোস্টের বিরুদ্ধে অভিযোগ (X Corp Post)
লাইভ ল’–এর প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি পুরুষাইন্দ্র কুমার কৌরবের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আবেদনকারী অমিতা সচদেবা অভিযোগ করেছেন, আইয়ুবের পোস্টগুলো হিন্দু দেবদেবীদের অবমাননা করে, উসকানিমূলক এবং সাম্প্রদায়িক সংবেদনশীলতা ক্ষুণ্ণ করে।
যথাযথ সতর্কতা লঙ্ঘন করছে
কেন্দ্রের বক্তব্য, এক্সের এই নিষ্ক্রিয়তা তথ্যপ্রযুক্তি আইনের অধীনে নির্ধারিত ‘ডিউ ডিলিজেন্স’ বা যথাযথ সতর্কতা লঙ্ঘন করছে। ফলে আইনের ৭৯(১) ধারার অধীনে মধ্যস্থতাকারী হিসেবে যে সুরক্ষা এক্স পায়, তা প্রত্যাহার হতে পারে।
রিট মামলা গ্রহণযোগ্য নয়
এক্স আদালতে জানায়, তারা সংবিধানের ১২ অনুচ্ছেদ অনুযায়ী ‘রাষ্ট্র’ নয়, তাই তাদের বিরুদ্ধে রিট মামলা গ্রহণযোগ্য নয়। তারা আরও বলে, এই ধরনের বিষয় নির্ধারণের জন্য দেওয়ানি মামলা করা উচিত ছিল। প্রয়োজনে সরকার তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারার অধীনে ব্লকিং নির্দেশ জারি করতে পারে অথবা সরাসরি পোস্টকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
আইয়ুবের পোস্ট ব্লক করার অনুরোধ (X Corp Post)
কেন্দ্র জানায়, দিল্লি পুলিশ ইতিমধ্যেই ৯ এপ্রিল আইয়ুবের পোস্ট ব্লক করার অনুরোধ জানিয়েছে, যা বর্তমানে বিবেচনাধীন এবং আইটি ব্লকিং রুলস, ২০০৯ অনুযায়ী প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: Artemis II Space: পৃথিবীপৃষ্ঠে ফিরল আর্টেমিস ২, মহাকাশচারীদের সুরক্ষায় কী কী ব্যবস্থা নেওয়া হল?
৬টি পোস্ট সরানোর দাবি (X Corp Post)
উল্লেখ্য, এই মামলায় ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে করা ছয়টি পোস্ট সরানোর দাবি করা হয়েছে। এর আগে এক ট্রায়াল কোর্ট আইয়ুবের বিরুদ্ধে আইপিসির ১৫৩এ, ২৯৫এ এবং ৫০৫ ধারায় প্রাথমিকভাবে অপরাধের প্রমাণ পেয়েছে এবং এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। আদালত দিল্লি পুলিশকে নির্দেশ মেনে চলতে বলেছে এবং আইয়ুবকে জবাব দাখিলের সুযোগ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ১৯ মে।



