Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রণবীর সিং আবারও প্রমাণ করলেন তিনি কেন বলিউডের অন্যতম বড় তারকা। তাঁর নতুন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে ইতিহাস গড়ার পথে। ছবিটি দ্রুতই ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে, যা হিন্দি সিনেমার ইতিহাসে এক নতুন রেকর্ড হতে পারে। এই সাফল্য সহজে কেউ ছুঁতে পারবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা(Yami Ranveer)।
রণবীরকে ৫ কোটি গাড়ি ইয়ামির! (Yami Ranveer)
ছবির সাফল্যের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভাইরাল ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে অভিনেত্রী ইয়ামি গৌতম নাকি রণবীর সিংকে ৫ কোটি টাকার একটি জিএমসি হামার গাড়ি উপহার দিয়েছেন। তবে এই খবরকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন নেটিজেনদের বড় অংশ। কেউ লিখেছেন, “রিটুইট করার আগে একটু ভাবুন, সব খবরই সত্যি নয়।” আবার কেউ কটাক্ষ করে বলেছেন, “এটা শুধুই এনগেজমেন্ট বাড়ানোর কৌশল!”
মন জয় করেছে ধুরন্ধর
এই বিতর্কের মধ্যেই সামনে এসেছে ছবির আরেকটি বড় তথ্য ইয়ামি গৌতম ‘ধুরন্ধর’-এর কাস্ট। পরিচালক আদিত্য ধর, যিনি ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ দিয়ে বলিউডে নিজের জায়গা পাকা করেন, তাঁর এই নতুন ছবিও দর্শকদের মন জয় করেছে।
ডাক্তারের চরিত্রে ইয়ামি (Yami Ranveer)
ছবিতে ইয়ামি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন এবং তাঁর চরিত্রের সঙ্গে রহস্যময় ‘বড়ে সাহেব’-এর গভীর যোগ রয়েছে, যিনি প্রথম অংশে শুধুই ছায়া হিসেবে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: Zojila Pass Avalanches: জোজিলা পাসে তুষারধস: শিশু সহ অন্তত ৭ জনের মৃত্যু
বলিউডের নতুন ইতিহাস (Yami Ranveer)
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি বলেন, “আমি ‘ধুরন্ধর ২’ ইতিমধ্যেই দেখেছি। এটি অসাধারণেরও বেশি। আমি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে অন্য কিছুতেই মন দিতে পারছিলাম না।”সব মিলিয়ে ‘ধুরন্ধর’ এখন শুধু একটি ছবি নয়, এটি বলিউডের নতুন ইতিহাস।



