Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং (Youtube Page Down) প্ল্যাটফর্ম ইউটিউব হঠাৎ করেই ডাউন হয়ে যাওয়ায় বিপাকে পড়লেন লক্ষ লক্ষ ব্যবহারকারী। আমেরিকা-সহ বিশ্বের একাধিক দেশে একযোগে এই পরিষেবা বিভ্রাটের ঘটনা সামনে এসেছে। ডাউনডিটেক্টর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রায় ২ লক্ষ ৮০ হাজার ব্যবহারকারী ইউটিউব ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। সেখানে ৭ হাজারেরও বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে।
ভিডিও স্ট্রিমিং বন্ধ (Youtube Page Down)
সবচেয়ে বেশি সমস্যা দেখা গিয়েছে মোবাইল (Youtube Page Down) অ্যাপে। বহু ব্যবহারকারী জানিয়েছেন, অ্যাপ খুললেও ভিডিও চলছিল না বা লোড হচ্ছিল না। প্রায় ১৬ শতাংশ ব্যবহারকারী সরাসরি ভিডিও স্ট্রিমিং বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন। অন্যদিকে প্রায় ১০ শতাংশ ব্যবহারকারী ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হওয়ার কথা জানান। কারও কারও ক্ষেত্রে ইউটিউবের হোমপেজই খুলছিল না। আবার ইউটিউব টিভি ব্যবহারকারীরাও পরিষেবা না পাওয়ার অভিযোগ করেছেন।

দ্রুত সমাধানের দাবি (Youtube Page Down)
রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশে এই সমস্যার প্রভাব পড়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। কিছু রিপোর্টে ভারতে ইউটিউব পরিষেবায় সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে। এমনকি কয়েকজন ব্যবহারকারী দাবি করেছেন, ইউটিউবের পাশাপাশি গুগল, AWS এবং ক্লাউডফ্লেয়ার পরিষেবাতেও সমস্যা দেখা গিয়েছে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: Humayun On Suvendu: বাংলাদেশের টাকায় তৈরি বাবরি মসজিদ, দাবি শুভেন্দুর! পাল্টা জবাব হুমায়ুনের
ইউটিউব কর্তৃপক্ষ পরিষেবা বন্ধ হওয়ার কথা স্বীকার করেছে। টিমইউটিউব এক বিবৃতিতে জানিয়েছে, তারা সমস্যার বিষয়ে অবগত এবং তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। গুগলের সাপোর্ট পেজেও বলা হয়েছে, হোমপেজ, সার্চ এবং রিকমেন্ডেশন সংক্রান্ত সমস্যার কথা জানা আছে এবং প্রযুক্তিগত দল কাজ করছে। তবে কবে পুরোপুরি পরিষেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।


