Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের (Yuva Sathi Payment Failed) ঘোষিত ‘যুব সাথী’ প্রকল্প নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে। গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের ঘোষণা করেন। মূলত মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য। এর আওতায় প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে টানা পাঁচ বছর। প্রথমে এই প্রকল্প চালুর দিন ধার্য করা হয়েছিল ২০২৬ সালের ১৫ আগস্ট। পরে তা এগিয়ে এনে ১ এপ্রিল করা হয়। তবে সবশেষে সেই সময়সীমাও এগিয়ে এনে ৭ মার্চ থেকেই প্রকল্প চালু করা হয়েছে।
সমস্যার সম্মুখীন উপভোক্তা (Yuva Sathi Payment Failed)
তবে বাস্তবে অনেক উপভোক্তা সমস্যার (Yuva Sathi Payment Failed) সম্মুখীন হচ্ছেন। অনেকেই মোবাইলে মেসেজ পেলেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে না। এতে স্বাভাবিকভাবেই বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এর পিছনে মূলত দুটি কারণ রয়েছে। প্রথমত, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকায় সরকারি অর্থ স্থানান্তরে সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত, আবেদন করার সময় ভুল তথ্য দেওয়া বা অ্যাকাউন্ট নম্বরের সামান্য ভুল থাকলেও পেমেন্ট ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে।

আরও পড়ুন: R G Kar Death: ফের মৃত্যু আর জি করে, লিফটে আটকেই বিপত্তি!
কী পদক্ষেপ নিতে হবে?
এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন। প্রথমেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কি না তা যাচাই করতে হবে। ইউপিআই-এর মাধ্যমে সামান্য টাকা ট্রান্সফার করে দেখা যেতে পারে। এছাড়া, সমস্যা হলে দ্রুত স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় সংশোধন করানো জরুরি। তবেই এই প্রকল্পের সুবিধা সঠিকভাবে পাওয়া সম্ভব হবে।


