Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ডবুকে নাম লেখালেন যুবরাজ (Yuvraj Samra)।
যুবরাজের নয়া রেকর্ড (Yuvraj Samra)
মঙ্গলবার ক্রিকেটবিশ্ব সাক্ষী থাকলো একনতুন যুবরাজের। ১৯ বছরেই চমকে দিয়েছেন তিনি ক্রিকেটবিশ্বকে। ভারতের কিংবদন্তির নামে তাঁর নাম। আর সেই নামের ম্যান রাখলেন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। ৬৫ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাড়া ফেলে দিয়েছেন বিশ্বকাপের মঞ্চে (Yuvraj Samra)।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই তরুণ ব্যাটার নিজের নাম লেখালেন ইতিহাসের পাতায়। তবে তাঁর এই ইনিংসের শেষরক্ষা করতে পারেনি কানাডা। ৭ উইকেটে জিতে সুপার এইটের ছাড়পত্র সংগ্রহ করে কিউয়িরা। কিন্তু তাতে তাঁর ইনিংস ফিকে হয়নি। টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে শতরান করার রেকর্ড করলেন কানাডার এই তরুণ প্রতিভা। তাঁর ইনিংসে ছিল ৬টি ছয় এবং ১১টি চার। তাঁর দাপটে ভর করে কানাডা ১৭৩ রান তোলে ৪ উইকেট হারিয়ে। শুরুতে সাবধানী দেখায় নয়া যুবিকে। পাওয়ায় প্লের শেষ ওভারে ১৮ রান তোলেন তিনি। জিমি নিশামের বলে তিনটি চার এবং একটি ছয় মারেন। কিন্তু নিউ জিল্যান্ড এই ম্যাচ সহজেই জিতে নেয়।

আরও পড়ুন: America: ৭০ কিমি বেগে ছুটছে আগুন!
৩০ রানে জোড়া উইকেট হারিয়ে নিউ জিল্যান্ডের হাল ধরেন গ্লেন ফিলিপস এবং রচিন রবীন্দ্র। জুটিতে তাঁরা যোগ করেন ১৪৬ রান। শুরুর থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন ফিলিপস, অন্যদিকে সময় নিয়ে খেলা ধরে রাখেন রবীন্দ্র। সুপার এইটের আগে রবীন্দ্রর ফর্মে ফেরা স্বস্তি দেবে নিউ জিল্যান্ড শিবিরকে (Yuvraj Samra)।


