Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ একদিকে যেমন দুরন্ত ছন্দে রয়েছে রাজস্থান তেমন হায়দরাবাদ চারটে ম্যাচের মধ্যে তিনটে হেরে বেশ চাপে (Ishan Kishan)।
ঈশানের সমালোচনায় জাহির (Ishan Kishan)
প্রতিটা আইপিএল-এ দেখা যায় নতুন কিছু মুখের দাপুটে পারফরম্যান্স। যেখান থেকে জাতীয় দলের জন্যও দরজা খুলে যায় সেই সব ক্রিকেটারদের। এই আইপিএল-এও দেখা গিয়েছে তেমনই কিছু দাপট। এই মেগা টুর্নামেন্টে তরুণদের পারফরম্যান্স যেকোন দলের মূল চালিকা শক্তি (Ishan Kishan)।
একদিকে রাজস্থানের তরুণ বৈভব যেভাবে পারফর্ম করছেন তাতে তাঁদের কাছে কোনও দলই সুবিধা করতে পারছে না। বিরাটদের বিজয়রথও থেমেছে এই রাজস্থানের কাছে এসে। আজ তাঁরা নামছেন ঈশান কিষাণদের বিরুদ্ধে। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে হায়দরাবাদের নেতৃত্ব সামলাচ্ছেন ঈশান কিষাণ। কিন্তু এই মুহূর্তে চারটে ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই হেরে বেশ চাপে SRH আর এরপরেই ঈশানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্ৰাক্তন তারকা পেসার জাহির খান।
প্যাট কামিন্সের অনুপস্থিতির প্রভাব যে দলের উপর পড়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে বলে মনে করেন ভারতের এইপ্রাক্তন তারকা। জাহিরের মতে প্রাক্তন আইপিএল চ্যাম্পিয়নরা নেতৃত্বহীনতায় ভুগছেন। দলের জন্য ঈশান কিষানের নেতৃত্ব কার্যকরী হচ্ছে না বলেই জানান জাহির (Ishan Kishan)।

চোট এবং তারপর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকবেন প্যাট কামিন্স। সেই জায়গায় দলকে দিশা দেখবেন ঈশান কিন্তু সেখানেই দলকে ভুগতে হচ্ছে। ঈশান কিষাণের সঙ্গে সহ অধিনায়কের ভূমিকা পালন করছেন অভিষেক শর্মা। কিন্তু চলতি আইপিএল-এ একটি ম্যাচে জয় পেয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে ঈশানকে।
আরও পড়ুন: Amit Shah: বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে? স্পষ্ট করলেন অমিত শাহ
এক সাক্ষাৎকারে জাহির বলেন যে কামিন্সের না থাকার কারণে ব্যাটিং অর্ডার স্পষ্টতা এবং নিয়ন্ত্রণের অভাব দেখা গিয়েছে দলে। জাহির বলেন, ‘অভিষেক শর্মা ও ট্রাভিস হেড, অথবা ফর্ম অনুযায়ী ঈশান কিশান, তাদের নির্দিষ্টভাবে একটি পদ্ধতিতে ব্যাট করতে বলা হচ্ছে। কিন্তু এর বাইরে স্পষ্ট করে কিছু বলা নেই। প্যাট কামিন্সের নেতৃত্বের অভাব অনুভূত হচ্ছে। ক্যাপ্টেন হিসেবে কামিন্সের পরিকল্পনা ছিল। অন্তর্বর্তী অধিনায়ক সেটা ঠিকভাবে পরিচালনা করতে পারছে না।’ এর পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ার নিবাচনেও ভুল রয়েছে বলে জানান জাহির। এখন দেখার আজকের ম্যাচে রাজস্থান এবং হায়দরাবাদের মধ্যে কোন দল জয় ছিনিয়ে নিতে পারে (Ishan Kishan)।


