Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কয়েক বছরের জন্য মঞ্চ থেকে সরে (Zakir Khan) দাঁড়ানোর কথা ঘোষণা করতেই আলোড়ন পড়ে যায় অনুরাগীদের মধ্যে। জনপ্রিয় স্ট্যান্ড-আপ শিল্পী জাকির খানকে ঘিরে শুরু হয় নানা জল্পনা-কেউ বলছেন গুরুতর অসুস্থ, কেউ আবার আশঙ্কা করছেন বড়সড় শারীরিক সমস্যার। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে একের পর এক ‘ফ্যামিলি সোর্স’-এর খবর। অবশেষে এক অনুষ্ঠানে নিজেই সমস্ত গুজবের জবাব দিলেন জাকির।
কী জানালেন জাকির? (Zakir Khan)
তিনি স্পষ্ট জানালেন, পরিস্থিতি এতটা ভয়াবহ নয়, যতটা (Zakir Khan) রটানো হচ্ছে। বরং হঠাৎ করে বিপুল পরিমাণ লেখালিখির কাজ জমে যাওয়ায় কিছুদিনের বিরতি নেওয়া তাঁর কাছে জরুরি হয়ে পড়েছিল। রসিকতার সুরেই বলেন, বিরতির পেছনে কোনও রহস্য নেই-কাজের চাপ সামলাতেই সাময়িক দূরে থাকা।

স্বাস্থ্য নিয়েও আপডেট (Zakir Khan)
স্বাস্থ্য নিয়েও খোলাখুলি কথা বলেন জাকির। জানান, শরীর সামান্য দুর্বল বটে, তবে আতঙ্কিত হওয়ার মতো কিছুই নয়। ইন্টারনেটে যে সব খবর ছড়াচ্ছে, সেগুলিকে সরাসরি ‘গল্প’ বলে উড়িয়ে দেন তিনি। মজার ছলে বলেন, “পরিবারের সূত্র নাকি খবর দিচ্ছে! অথচ আমার পরিবার তো আমার সঙ্গেই থাকে-আমরা নিজেরাই জানি না কে কী নিশ্চিত করল!” তাঁর এই মন্তব্যে হাসির রোল পড়ে অনুষ্ঠানে।

আরও পড়ুন: Vijay Rashmika Wedding: উদয়পুরে রাজকীয় আসর, ‘বিরোশ’-এর বিয়ে ঘিরে উন্মাদনা তুঙ্গে!
কত দিনের বিরতি?
গত মাসে তিনি জানিয়েছিলেন, এই বিরতি দীর্ঘও হতে পারে- ২০২৮ বা এমনকি ২০৩০ পর্যন্ত। দীর্ঘদিনের অনিয়মিত জীবনযাপন, টানা সফর এবং পারিবারিক স্বাস্থ্য-ইতিহাস তাঁর শারীরিক অবস্থায় প্রভাব ফেলেছে বলেও উল্লেখ করেছিলেন। প্রায় এক দশক বিরামহীন কাজ করার পর গত বছরের বিদেশ সফরে গিয়ে তিনি বুঝতে পারেন, শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না।



