Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি বছরের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে গিয়ে প্রয়াত হন অসমের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জ়ুবিন গর্গ (Zubeen Garg)। তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে এখনো রহস্যের জাল কাটেনি। তদন্ত চলছে দেশ ও বিদেশে।
শিক্ষা দপ্তরের বড় সিদ্ধান্ত (Zubeen Garg)
এই রহস্যের মধ্যেই অসমের শিক্ষা দপ্তর নিয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। রাজ্যের স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে জ়ুবিন গর্গের জীবন ও কর্ম। শুধুমাত্র তিনিই নন, অসমের আর এক সাংস্কৃতিক আইকন ভূপেন হাজারিকাও থাকছেন নতুন পাঠ্যক্রমে।
সিলেবাসে নতুন অধ্যায় (Zubeen Garg)
অসম স্টেট স্কুল এডুকেশন বোর্ড -এর আধিকারিকরা জানিয়েছেন, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য তৈরি করা হচ্ছে নতুন অধ্যায়। এতে থাকবে, জ়ুবিন গর্গের জীবনপথ, সঙ্গীতযাত্রা এবং সাংস্কৃতিক অবদান,, ভূপেন হাজারিকার সৃষ্টিকর্ম ও সমাজে তাঁর প্রভাব। এই উদ্যোগের লক্ষ্য, রাজ্যের তরুণ প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও শিল্পের সঙ্গে গভীরভাবে পরিচিত করা।
কোর্সে অন্তর্ভুক্তি (Zubeen Garg)
দপ্তরের এক আধিকারিক জানান, “নবম ও দশম শ্রেণির জন্য থাকবে ভূপেন হাজারিকা ও জ়ুবিন গর্গের প্রোফাইল। একাদশ শ্রেণিতে মিডিয়া ও তথ্য সাক্ষরতা কোর্সের অংশ হিসেবে পড়ানো হবে জ়ুবিন গর্গের উপর অধ্যায়।”
স্কুলে শুরু হয়েছে প্রয়োগ (Zubeen Garg)
বাজালি জেলার শিক্ষার্থীরা ইতিমধ্যেই এই উদ্যোগের প্রথম ঝলক পেয়েছে। ৬ নভেম্বর অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষায় জ়ুবিন গর্গকে নিয়ে ৫ নম্বরের প্রশ্ন ছিল। প্রশ্নপত্রে তাঁর জীবন ও অবদান নিয়ে একটি প্যারাগ্রাফও অন্তর্ভুক্ত হয়। স্থানীয় শিক্ষা কমিটির উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:Mamata Banerjee: ফের উত্তরবঙ্গ সফরে মমতা: খতিয়ে দেখবেন পুনর্বাসন ও পুনর্গঠন ব্যবস্থা
গবেষণায় জ়ুবিন গর্গ
এছাড়া, মেঘালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় সম্প্রতি জ়ুবিন গর্গের জীবন, দর্শন ও সাংস্কৃতিক অবদান নিয়ে একটি রিসার্চ ফেলোশিপ চালু করেছে। গত বছর এই বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে সাম্মানিক ডি-লিট উপাধিতে ভূষিত করা হয়।



