Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সমগ্র সঙ্গীত জগত শোকাহত। উত্তর-পূর্ব ভারতের জনপ্রিয় গায়ক ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ (Zubeen Garg) আর নেই। চতুর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভেলে অংশগ্রহণ করতে গিয়ে সিঙ্গাপুরে একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনার পর তাঁকে তাৎক্ষণিক ভাবে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানেই তিনি অচেতন হয়ে পড়েন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
জুবিন গর্গের (Zubeen Garg) এই আকস্মিক প্রয়াণে গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তিনি শুধু একজন গায়ক নন, ছিলেন সঙ্গীত পরিচালক। তাঁর জনপ্রিয়তা শুধু আসাম বা উত্তর-পূর্ব ভারতে সীমাবদ্ধ ছিল না , তিনি ছিলেন সারা দেশের একজন সাংস্কৃতিক প্রতিনিধি।

মানুষের হৃদয়ে গেঁথে যাওয়া (Zubeen Garg)
২০০৬ সালে বলিউডের ‘গ্যাংস্টার’ ( Gangster) সিনেমায় ‘ইয়া আলি’ গানটির মাধ্যমে তিনি রাতারাতি সারাদেশে পরিচিতি পান। এই গানটি আজও বহু মানুষের হৃদয়ে গেঁথে আছে। তবে, গ্যাংস্টারের আগেও তিনি আঞ্চলিক সঙ্গীতে ছিলেন একজন জনপ্রিয় মুখ। আসাম, বাংলা, হিন্দি, ইংরেজি সহ হাজার হাজার গান তিনি রেকর্ড করেছেন। তাঁর গানে মিশে থাকত মানুষের বেদনা, প্রেম, প্রতিবাদ ও উৎসবের সুর।
জুবিন গর্গ (Zubeen Garg) একাধারে গেয়েছেন ,তেমনি তাঁর গান ছিল প্রতিবাদের ভাষা, প্রেমের বার্তা ও সংস্কৃতির বাহক। অসমীয়া গানের জগতে তাঁর প্রভাব এমনই ছিল যে, অনেকেই তাঁকে “উত্তর-পূর্বের রকস্টার” বলে ডাকতেন।

শোকস্তব্ধ (Zubeen Garg)
দুর্ভাগ্যজনক ভাবে, এমন একজন প্রতিভাবান শিল্পীর জীবন থেমে গেল মাত্র ৫২ বছর বয়সে। দুর্ঘটনার বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি, তবে জানা গেছে স্কুবা ডাইভিং করতে গিয়ে সমস্যার মুখে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পর তাঁর অবস্থার অবনতি ঘটে এবং তিনি আর ফিরে আসেননি। গায়কের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বহু শিল্পী, রাজনীতিবিদ ও ভক্তরা। সামাজিক মাধ্যমে ভক্তরা তাঁর ছবি ও গান শেয়ার করে তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

যুগের অবসান (Zubeen Garg)
জুবিন গর্গের (Zubeen Garg) মতো একজন মানুষের চলে যাওয়া শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, এটি একটি যুগের অবসান। তাঁর কণ্ঠে যে সুর ফুটত, তা আর নতুন করে শোনা যাবে না। তবে তাঁর গান, তাঁর বার্তা ও তাঁর আত্মা বেঁচে থাকবে অসংখ্য মানুষের হৃদয়ে। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন প্রতিটি সুরের মাঝে, প্রতিটি ভালোবাসার কথায়।
আরও পড়ুন: Ameesha Patel: ৫০ এও কেন অবিবাহিত আমিশা প্যাটেল? প্রপোজ করছে হাঁটুর বয়সি ছেলেরা
জুবিন গর্গের চলে যাওয়া সংগীত জগতের অপূরণীয় ক্ষতি। তাঁর মতো একজন বহুমুখী প্রতিভাবান শিল্পী খুব কমই জন্মান। আমরা শিল্পীকে মনে রাখব, তাঁর সৃষ্টি ও সুরের জন্য।



