Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রয়াত হলেন জনপ্রিয় শিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। মাত্র ৫২ বছর বয়সে মৃত্যু হল তার। জানা গেছে, স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু হয়েছে।
বাংলা, হিন্দি ও অসমীয়া সঙ্গীতপ্রেমীদের কাছে (Zubeen Garg) এক সুপরিচিত নাম জুবিন গর্গ। একাধারে গায়ক, সুরকার ও গীতিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এই শিল্পীর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতজগতে। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। আর তার জেরে, মাত্র কয়েক মুহূর্তে থেমে গেল এক দুর্দান্ত সঙ্গীতজীবনের পথচলা।
আচমকা অসুস্থ (Zubeen Garg)
শুক্রবার, সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ (Zubeen Garg) এই দুঘর্টনা ঘটে। জানা গিয়েছে, সমুদ্রে ডাইভিংয়ের সময় আচমকা অসুস্থ বোধ করেন জুবিন গর্গ । দ্রুত তাঁকে জল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। ঘটনাস্থলে পৌঁছনো পুলিশ জানিয়েছে, উদ্ধারপরবর্তী কিছুক্ষণের মধ্যেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
পারফরম্যান্সের কিছু ঘণ্টা আগেই ঘটে এই দুর্ঘটনা (Zubeen Garg)
জুবিন গিয়েছিলেন সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করতে। শুক্রবার ছিল তাঁর মঞ্চে ওঠার দিন। সেই উৎসবকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ ছিল। অথচ পারফরম্যান্সের কিছু ঘণ্টা আগেই ঘটে যায় এই দুর্ঘটনা। খবর ছড়াতেই স্তব্ধ হয়ে যায় ভক্তমহল, আর সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় শোকপ্রকাশের ঢল।
জুবিনকে স্মরণ
তাঁর হঠাৎ মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন বহু বিশিষ্ট জন। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় ও অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় জুবিনকে স্মরণ করে বলেন, ‘‘এক প্রতিভাবান সঙ্গীতশিল্পী, যাঁর মতো গলা আর শোনা যাবে না।’’ অনেকেই সামাজিক মাধ্যমে তাঁর স্মৃতিচারণা করছেন, গানের ক্লিপ শেয়ার করছেন, কিংবা শুধু লিখে রাখছেন-“আমাদের হৃদয়ে রয়ে যাবে চিরকাল।”
আরও পড়ুন: KP Sharma Oli: নেপাল তাণ্ডবের সময় কোথায় ছিলেন প্রধানমন্ত্রী?
উল্লেখ্য, চলতি বছরের মে মাসেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন জুবিন। সর্দি-জ্বর ও পেটের যন্ত্রণায় ভুগছিলেন বেশ কিছু দিন ধরে। সেই অবস্থাতেই তিনি উপস্থিত ছিলেন একটি অসমীয়া চলচ্চিত্রের প্রিমিয়ারে। সেখানেই আচমকা পেটে ব্যথা অনুভব করে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। যদিও পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।


