Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজস্থানের জয়পুর-এর এই সংস্থা মূলত বিভিন্ন রকমের মশলা ম্যানুফ্যাকচার, প্রসেসিং এবং মার্কেটিং করে (IPO)।
দ্বিগুণ দামে লিস্টিং হতে পারে সি সংস্থার শেয়ার (IPO)
শ্যাম ধানি ইন্ডাস্ট্রিজের আইপিও লগ্নিকারীদের থেকে দুর্দান্ত সাড়া পেয়েছে। এই সংস্থার শেয়ারের জন্য আবেদন জমা পড়েছে ৯১৮ গুণ। যা চমকে দিয়েছে মার্কেট এক্সপার্টদের। এর আগে গ্রে মার্কেটেও ইস্যু প্রাইসের থেকে বেশি দামে লিস্টিংয়ের ইঙ্গিত রয়েছে। যা আশা বাড়িয়েছে লগ্নিকারীদের মধ্যে (IPO)।
রাজস্থানের জয়পুর-বেসড এই সংস্থা মূলত বিভিন্ন রকমের মশলা ম্যানুফ্যাকচার, প্রসেসিং এবং মার্কেটিং করে। বি টু বি বিজনেস এবং ডিসট্রিবিউটর টু কাস্টমার মডেলে কাজ করে। দেশের বিভিন্ন প্রান্তেই এই সংস্থা মশলা সরবরাহ করে। এই সংস্থা আইপিও এনেছিল বাজার থেকে ৩৮ কোটি ৮৯ লক্ষ টাকা তোলার লক্ষ্যে। এর জন্য ইস্যু করা হয়েছিল ৫৫ লক্ষ শেয়ার। এই সংখ্যক শেয়ারের জন্য আবেদন জমা পড়েছিল ৯১৮ গুণ। ২৬ ডিসেম্বর হবে এই সংস্থার আইপিও-র শেয়ার অ্যালটমেন্ট। এই সংস্থার শেয়ার কাদের ভাগ্যে জুটল তা শুক্রবারই চূড়ান্ত হবে।

আরও পড়ুন: Parno Mitra: গেরুয়া শিবিরে হতাশাই কি পার্ণোর দলবদলের আসল কারণ?
এই সংস্থার প্রতি শেয়ারের ইস্যু প্রাইস ব্যান্ড ছিল ৬৫ টাকা থেকে ৭০ টাকা। শুক্রবার এর গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে ৭০ টাকা। অর্থাৎ ১৪০ টাকায় লিস্টিংয়ের সম্ভাবনা রয়েছে এই সংস্থার স্টকের। অর্থাৎ ইস্যু প্রাইসের থেকে প্রায় দ্বিগুণ দামে শেয়ার বাজারে লিস্টিং হতে পারে এই মশলা সংস্থার শেয়ারের। তা ঘটলে প্রথম দিনেই দ্বিগুণ রিটার্ন পেতে পারেন লগ্নিকারীরা। ৩০ ডিসেম্বর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে এই সংস্থার স্টকের (IPO)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


