Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পনেরো বছরের চেনা ছবিটা বদলে গেল এক লহমায়। ২১ জুলাইয়ের সকালে যে শিয়ালদহ কিংবা হাওড়া স্টেশনে গমগম করত বাঁশের ব্যারিকেড আর তৃণমূলের চেনা টুপি-পতাকাধারী কর্মীদের ভিড়, এবার সেখানে কার্যত সুনসান নিরবতা (21 July Sealdah)। সাধারণ নিত্যযাত্রীদের আনাগোনা থাকলেও চেনা আড়ম্বর নেই বললেই চলে। তবে টুকরো টুকরো গুচ্ছবদ্ধ হয়ে যে কর্মী-সমর্থকরা শহরের বুকে পা রাখছেন, তাঁদের গন্তব্য এবার শুধু একটাই নয় স্থানভেদে বিভক্ত ক্ষমতা প্রদর্শনের ভিন্ন ভিন্ন মঞ্চ। তবে যারা আসছেন তাদের বক্তব্য তারা যাবেন মমতাপন্থী তৃণমূলের শহীদ সমাবেশে।
ডিম-ভাত (21 July Sealdah)
দূরদূরান্ত থেকে আসা সমর্থকদের আপ্যায়নে এবার প্রকাশ্য রাজনৈতিক বিভাজন সুস্পষ্ট। ঋতব্রত শিবিরের পক্ষ থেকে জেলা থেকে আগত কর্মী-সমর্থকদের থাকার জন্য মধ্য কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও বেশ কিছু গেস্ট হাউস বরাদ্দ করা হয়েছে। খাবারের তালিকায় সেই সনাতন ডিম-ভাত।
ঢালাও বন্দোবস্ত (21 July Sealdah)
কালীঘাট (মমতা) শিবিরের পক্ষ থেকে বিগত বছরগুলোতে দলীয় সূত্রে যে ঢালাও বন্দোবস্ত দেখা যেত, কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে এবার তেমন কোনও কেন্দ্রীয় ব্যবস্থাপনার খবর প্রাথমিক পর্যায়ে মেলেনি। শহীদের রক্তে ভেজা ২১ জুলাইকে কেন্দ্র করে এবার কলকাতার বুকে ত্রিমুখী লড়াইয়ের ছবি। এতদিনের চেনা ভেন্যু ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের অদূরে অনুষ্ঠান করার অনুমতি না মেলায় জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। ফলে এবার শহিদ স্মরণে শহরের তিন
পৃথক শহিদ স্মরণ সভা (21 July Sealdah)
এবার বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট সমর্থিত তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল জনসভা। মেয়ো রোড (গান্ধী মূর্তির পাদদেশ) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ দাবিদারদের পাল্টা সমাবেশ। শহিদ মিনারে ইতিহাস পুনর্দখলের লড়াইয়ে জাতীয় কংগ্রেসের পৃথক শহিদ স্মরণ সভা।

আরও পড়ুন: July21 Mamata: রাতভর ২১ জুলাইয়ের মঞ্চে পাহারায় ছিল মমতা-অভিষেক!
তিনটি বড় মাপের রাজনৈতিক সভার জেরে কলকাতার শান্তিশৃঙ্খলা রক্ষা করা কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই তিলোত্তমাকে মুড়ে ফেলা হয়েছে আঁটসাঁট নিরাপত্তার বলয়ে (21 July Sealdah)।



