Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটার তালিকা সংশোধনের কাজে নেমে চাঞ্চল্য হুগলিতে। খোঁজ নেই ৫৫ জন ভোটারের (Voters Missing)। টানা তিনবার খোঁজ করেও ভোটারদের কোনো হদিশ মেলেনি। বাধ্য হয়েই নোটিস জারি বিএলও-র।
ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্যে চলছে ভোটার তালিকা নিবির সংশোধনের কাজ। সেই কাজ করতে গিয়ে চাঞ্চল্য হুগলিতে। খোঁজ মিলল না ৫৫ জন ভোটারের (Voters Missing)। বাড়ি বাড়ি ঘুরেও হুগলির চন্দননগর বিধানসভার দুটি বুথে মোট ৫৫ জন ভোটারকে খুঁজে পেল না বিএলও-রা। বৈদ্যবাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ১১১ নম্বর বুথে ২৫ জন এবং ১১২ নম্বর বুথে ৩০ জন ভোটারকে চিহ্নিত করা যায়নি।
তিনবার খোঁজ করেও মিলল না হদিশ (Voters Missing)
স্থানীয় সূত্রের খবর, এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বিএলও-রা বারবার ওই এলাকায় যান। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, টানা তিনবার খোঁজ করেও এই ভোটারদের কোনো হদিশ মেলেনি। বাধ্য হয়েই নির্দিষ্ট জায়গায় নোটিস জারি করলেন বুথ লেভেল অফিসাররা। বিএলও-দের সঙ্গে থাকা বিএলএ (বুথ লেভেল এজেন্ট)-রাও এই ভোটারদের খুঁজে বের করতে পারেননি।
আরও পড়ুন:SIR: বিএলও-দের চাপ কমাতে কমিশনের নয়া নির্দেশ, এনুমারেশন প্রক্রিয়াতেও বাড়তি সময় ঘোষণা!
স্থানীয় বাসিন্দারা বলছেন, যদি এঁরা বৈধ ভোটার হন, তবে এলাকায় থাকার কথা অথবা তাঁদের পরিবার-আত্মীয়-স্বজনদের খোঁজ পাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে কাউকে পাওয়া যায়নি (Voters Missing)। এই ঘটনায় ভোটার তালিকা থেকে ‘অবৈধ ভোটার’ বাদ দেওয়ার দাবি জোরদার হচ্ছে। স্থানীয়দের মত, SIR-এর মাধ্যমে তালিকা থেকে প্রকৃত বৈধ ভোটারদের নাম রেখে বাকিদের বাদ দেওয়া উচিত।
আরও পড়ুন:BLO Death: কমিশনের সামনে বিএলও-দের ধুন্ধুমার, মৃত বিএলও-র পরিবারকে সহায়তার আশ্বাস কমিশনের


