Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত (SIR) অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া এবার সাত দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন রবিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে নতুন তারিখ ঘোষণা করেছে। এর ফলে খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সূচি পূর্বনির্ধারিত তারিখের চেয়ে এক সপ্তাহ পর স্থির করা হয়েছে।
সব ধাপেই সাত দিনের পরিবর্তন (SIR)
এসআইআর প্রক্রিয়া ৪ নভেম্বর থেকে (SIR) শুরু হয়েছিল। আগে বলা হয়েছিল, এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ৪ ডিসেম্বরের মধ্যে আপলোড করতে হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর, এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারিত ছিল ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। নতুন ঘোষণায় সব ধাপেই সাত দিনের পরিবর্তন আনা হয়েছে।
বুথ স্তরের প্রস্তুতি সম্পন্ন করতে হবে (SIR)
নতুন সূচি অনুযায়ী, এনুমারেশন ফর্ম জমা ও ওয়েবসাইটে আপলোডের (SIR) শেষ তারিখ ১১ ডিসেম্বর। একইসাথে বুথ স্তরের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। খসড়া ভোটার তালিকা তৈরির কাজ চলবে ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। খসড়া তালিকা প্রকাশ হবে ১৬ ডিসেম্বর। এরপর যে কোনো আপত্তি বা অভিযোগ জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
সন্দেহ দূর করার কাজ (SIR)
এই সময়কালকে কেন্দ্র করে ইলেকশন রিটার্নস অফিসাররা (EROs) খসড়া তালিকায় সব অভিযোগ যাচাই, বিতর্ক সমাধান এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডেকে সন্দেহ দূর করার কাজ করবেন। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সব যাচাই সম্পন্ন করে কমিশনের অনুমতি নেয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।
বিএলও-দের দায়িত্ব
পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাত, ছত্তীসগঢ়, গোয়া, কেরল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরী, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশেও এই প্রক্রিয়া চলছে। বুথ স্তরের কর্মকর্তারা (BLO) বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ ও সংগ্রহ করছেন। কিছু ক্ষেত্রে রাজনৈতিক দল বা এজেন্টদের সহায়তায় ফর্ম সংগ্রহের কাজ সম্পন্ন হচ্ছে। সংগ্রহের পর তথ্য নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করা বিএলও-দের দায়িত্ব।

আরও পড়ুন: Aadhar Card: ঘরে বসেই আধার আপডেট-মোবাইল নম্বর লিঙ্ক করা এবার সহজ!
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিএলও-দের উপর কাজের চাপ অনেক বেশি হওয়ায়, নির্বাচন কমিশন তাদের জন্য সময় বাড়িয়ে সাত দিন করে প্রক্রিয়া পিছিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বিএলও-দের অসুস্থ হওয়া বা মানসিক চাপের কারণে সমস্যার খবর পাওয়া গেছে। এমনকি কিছু ক্ষেত্রে স্বেচ্ছায় জীবনবিমুখ হওয়ার ঘটনা ঘটেছে।
কমিশন এখনও তারিখ পিছিয়ে দেওয়ার নির্দিষ্ট কারণ জানায়নি, তবে এই পদক্ষেপকে ‘কর্মীদের উপর চাপ কমানো ও কার্যক্রম সমন্বয়ের জন্য প্রয়োজনীয়’ হিসেবে দেখা হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভোটার তালিকা সংশোধন ও প্রকাশের কাজ স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।


