Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের (8th Pay Commission) জন্য আসতে চলেছে এক সম্ভাব্য সুখবর। দীপাবলি ২০২৫-এর আগেই মহার্ঘভাতা বৃদ্ধি সংক্রান্ত একটি বড় ঘোষণা হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে। এই ঘোষণা কার্যকর হলে উপকৃত হবেন প্রায় ১ কোটি ২০ লক্ষ কর্মী ও পেনশনভোগী, যাঁদের হাতে উৎসবের সময় অতিরিক্ত অর্থ আসবে।
ডিএ কত বাড়তে পারে? (8th Pay Commission)
বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৫৫% হারে ডিএ পাচ্ছেন (8th Pay Commission)। তবে মুদ্রাস্ফীতির হার এবং শিল্প শ্রমিকদের মূল্যসূচকের ভিত্তিতে অনুমান করা হচ্ছে, এবারে ডিএ ৩% পর্যন্ত বাড়তে পারে। প্রতি বছর জানুয়ারি এবং জুলাই-এই দুই সময়ে ডিএ পর্যালোচনা করে বৃদ্ধি করা হয়। বিশেষজ্ঞদের মতে, জুলাই ২০২৫-এর ডিএ বৃদ্ধির ঘোষণা দীপাবলির আগে আসতে পারে, যদিও বাস্তবে তা বেতনে প্রতিফলিত হতে কিছুটা সময় লাগবে।
বেতনে কতটা প্রভাব পড়বে? (8th Pay Commission)
ডিএ বাড়লে কেন্দ্রীয় কর্মীদের মাসিক বেতনেও সরাসরি প্রভাব পড়ে (8th Pay Commission)। উদাহরণস্বরূপ, কারও মূল বেতন যদি ₹৫০,০০০ হয়, তাহলে ৩% ডিএ বৃদ্ধির ফলে তিনি অতিরিক্ত ₹১,৫০০ থেকে ₹৩,০০০ পর্যন্ত পেতে পারেন, ডিএ বৃদ্ধির হার অনুযায়ী। শুধু তাই নয়, জানুয়ারি ও জুলাই মাসের বকেয়াও একসঙ্গে বেতনে যোগ হবে, ফলে উৎসবের সময় কর্মীরা বাড়তি অর্থ হাতে পাবেন।
অষ্টম বেতন কমিশনের অগ্রগতি
যদিও কর্মীরা দীর্ঘদিন ধরেই অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছেন, তবুও সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সূত্র অনুযায়ী জানা গেছে, ২০২৭ সালের পরিবর্তে ২০২৬ সালের শুরুতেই এই কমিশন কার্যকর হতে পারে। সম্প্রতি সরকারি কর্মচারী জাতীয় কনফেডারেশনের প্রতিনিধি দল এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গেও আলোচনা চলছে এবং শিগগিরই কোনও ঘোষণা আসতে পারে।
সার্বিক প্রভাব
এই ডিএ বৃদ্ধি শুধু কর্মচারীদের উপার্জন বৃদ্ধিতেই নয়, বরং উৎসবের বাজারে ক্রয়ক্ষমতা বাড়িয়ে সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। যদিও সরকারি তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে দীপাবলির আগেই সুখবর শোনার আশা করছেন কর্মী মহল।


