Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতীয় বায়ুসেনার (IAF) ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরে বায়ুসেনা প্রধান (93rd Air Force Day) এপি সিং শুক্রবার ঘোষণা করলেন, গত মে মাসের সংঘর্ষে পাকিস্তানের ৮ থেকে ১০টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছিল। এর মধ্যে রয়েছে মার্কিন তৈরি এফ-১৬ এবং চিনা জেএফ-১৭ যুদ্ধবিমান।
আকাশে পাকিস্তানের ক্ষয়ক্ষতি (93rd Air Force Day)
শুক্রবার ৯৩তম এয়ারফোর্স ডে-তে বক্তৃতা দিতে গিয়ে এয়ার চিফ মার্শাল সিং জানান, পাকিস্তানের ৪-৫টি এফ-১৬ ও জেএফ-১৭ শ্রেণির যুদ্ধবিমান এবং একটি নজরদারি বিমান গুঁড়িয়ে দেওয়া হয়েছিল(93rd Air Force Day)। তিনি বলেন, “আমাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে যে পাকিস্তানের ভেতরে ৩০০ কিমিরও বেশি দূরে একটি দীর্ঘপাল্লার আঘাত হানা হয়েছিল। সেটি হয় এইডব্লিউঅ্যান্ডসি অথবা সিগিন্ট শ্রেণির বিমান ছিল। পাশাপাশি ধ্বংস হয়েছে পাঁচটি আধুনিক যুদ্ধবিমান।”
তিনি আরও দাবি করেন, পাকিস্তানের ভূখণ্ডে এই ৩০০ কিমি গভীরের হামলাই ভারতীয় বায়ুসেনার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ দূরত্বের সফল ‘কিল’।
মাটিতে টার্গেট ধ্বংস (93rd Air Force Day)
এয়ারফোর্স প্রধান জানান, কেবল আকাশেই নয়, মাটিতেও পাকিস্তানের ভয়াবহ ক্ষতি হয়েছে(93rd Air Force Day)। সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলায় আরও ৪-৫টি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
এছাড়া ভারতীয় হামলায় পাকিস্তানের চারটি রাডার সিস্টেম, দু’টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, দু’টি রানওয়ে, তিনটি হ্যাঙ্গার এবং একটি সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) সিস্টেমও উড়িয়ে দেওয়া হয়েছে।
এই হামলা মূলত ঘটেছিল ১০ মে, যখন ভারত একযোগে পাকিস্তানের ১১টি সামরিক বিমানঘাঁটিতে আঘাত হানে। এর পরেই ইসলামাবাদ যুদ্ধবিরতির জন্য ভারতের দ্বারস্থ হয় বলে জানান সিং।

পাকিস্তানকে মানসিক ধাক্কা(93rd Air Force Day)
এপি সিং জোর দিয়ে বলেন, এই অভিযানের সাফল্য পাকিস্তানের জন্য শুধু সামরিক ক্ষতি নয়, এক বিশাল কৌশলগত ও মানসিক আঘাতও ছিল(93rd Air Force Day)। “আমরা পাকিস্তানকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলাম, যেখানে গিয়ে তাদের যুদ্ধবিরতি চাইতে হয়েছিল,” বলেন তিনি।
পাকিস্তানের দাবি উড়িয়ে দিলেন IAF প্রধান
এই প্রকাশ্যে আসা তথ্য পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত(93rd Air Force Day)। কয়েক দিন আগে জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে শরিফ দাবি করেছিলেন, পাকিস্তান সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। কিন্তু তার কোনও প্রমাণ আজও তারা দেখাতে পারেনি।

আরও পড়ুন : Israel Hamas Conflict : গাজা শহর খালি করতে শেষ হুঁশিয়ারি দিল ইজরায়েল
ভারতীয় বায়ুসেনা প্রধান কটাক্ষ করে বলেন, “ওরা যদি ভাবে আমাদের ১৫টি যুদ্ধবিমান নামিয়েছে, তাহলে আমি খুশি হবো। কারণ তাতে পরের বার লড়াইয়ে নামার আগে ওরা ভেবে নেবে, আমার ভাণ্ডারে ১৫টা কম বিমান আছে।”
প্রসঙ্গত, ২২ এপ্রিল পাহালগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পরই ভারত ৭ মে মধ্যরাতের পর ‘অপারেশন সিন্ধূর’ শুরু করে। ওই অভিযানে পাকিস্তানের ভেতরে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত।


