Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতার (Park Street) গুরুত্বপূর্ণ এলাকাগুলির চেহারা বদলানোর উদ্যোগ শুরু হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। সেই হকার উচ্ছেদের দৃশ্য চোখেও পড়েছে অনেকের। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পর এবার ধর্মতলার পাশাপাশি পার্ক স্ট্রিটকেও হকারমুক্ত করার কথা ঘোষণা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
ধর্মতলা পরিষ্কারের দাবি (Park Street)
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য ধর্মতলাকে (Park Street) দখলমুক্ত করার পক্ষে সওয়াল করেন। তাঁর বক্তব্য, ধর্মতলা কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। কিন্তু হকার ও দখলের কারণে সেই এলাকার চেহারা বদলে গিয়েছে। তাই দ্রুত ধর্মতলা পরিষ্কার করার দায়িত্ব দলের স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পার্ক স্ট্রিট পরিকল্পনা (Park Street)
এর পরের দিনই পার্ক স্ট্রিট নিয়েও বড় ঘোষণা করেন (Park Street) অগ্নিমিত্রা পাল। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে পাশে নিয়ে তিনি জানান, পার্ক স্ট্রিটের ফুটপাতও খালি করা হবে। চৌরঙ্গি থেকে সেভেন পয়েন্ট কানেকটর পর্যন্ত রাস্তার দু’পাশে আর হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
এর আগেও একাধিকবার পুরমন্ত্রীকে পার্কস্ট্রিট এলাকায় এসে নজরদারি করতে দেখা যায়। তিনি এসে হকারদের সাবধান বাণী দেন, সতর্ক থাকতে বলেন।
পার্ক স্ট্রিটের সৌন্দর্যায়ন
পুরমন্ত্রীর পরিকল্পনা শুধু দখল সরানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। পার্ক স্ট্রিটের সৌন্দর্যায়নেরও উদ্যোগ নেওয়া হবে। ফুটপাত নতুন করে সাজানো, আলো বসানো এবং গোটা এলাকার পরিবেশ আরও সুন্দর করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তাঁর কথায়, পার্ক স্ট্রিট কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বা ‘জানালা’।

তবে এই সিদ্ধান্তে হকারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করা মানুষদের বক্তব্য, দোকান সরিয়ে দিলে তাঁদের জীবিকা নিয়ে সমস্যা হবে। প্রশাসনের সিদ্ধান্ত মানতে হলেও পুনর্বাসন বা বিকল্প জায়গার ব্যবস্থা করার দাবি উঠছে।



