Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: মমতা তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনার ফলতার নেতা জাহাঙ্গীর খান (Jahangir Khan Falta) ওরফে পুষ্পার বাড়ি এখনই ভাঙা যাবে না। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত জাহাঙ্গীরের বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এই সময়ের মধ্যে প্রশাসন কোনও পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ২৩ নভেম্বর জাহাঙ্গীরের বাড়ি ভাঙার যাবতীয় তথ্য ও ভিডিওগ্রাফি আদালতে রাজ্যকে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৭ নভেম্বর জবাবী হলফনামা জমা দিতে হবে মামলাকারীকে। দুই পক্ষের বক্তব্য শোনার পরেই আদালত এ ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে বলে সোমবার জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
প্রথমে বাড়ি ভাঙার নির্দেশ (Jahangir Khan Falta)
তৃণমূল সরকারের আমলে ফলতার মমতা (Jahangir Khan Falta) তৃণমূলের নেতা জাহাঙ্গীর খান ওরফে পুষ্পার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রায় ৫ কাঠা সরকারি খাস জমির উপরে বেআইনিভাবে তিনতলা বাড়ি তৈরির অভিযোগ ওঠে। স্থানীয় বিজেপি নেতা বিধান পাড়ুই ফলতা থানায় অভিযোগ দায়ের করেন। তৃণমূল সরকারের আমলেই এই অভিযোগের তদন্ত শুরু হয়েছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি খালি করার জন্য জাহাঙ্গীরকে সাতবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু শুনানিতে তাঁর আইনজীবীর বক্তব্যে সন্তুষ্ট হতে না পারায় অবিলম্বে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন।
আরও পড়ুন: Char Dham: যাঁদের সামর্থ্য নেই, তাঁদেরও চারধাম দর্শনের সুযোগ দিতে উদ্যোগী রাজ্য সরকার
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই এই মামলায় তৎপর (Jahangir Khan Falta) হয় প্রশাসন। গত বুধবার দুপুর ১টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত প্রথম ধাযপে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। গত বৃহস্পতিবার সকাল থেকে বাড়ি ভাঙার কাজ অব্যাহত থাকে। বাড়ির ভিতরে থাকা দামি আসবাবপত্র বাজেয়াপ্ত করে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়। বাড়ির বাইরে নতুন করে বসানো হয় সিসিটিভি ক্যামেরাও।
প্রশাসনের বাড়ি ভাঙার পদক্ষেপের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জেলবন্দী জাহাঙ্গীর। সোমবার সেই মামলাতেই জাহাঙ্গীরের বাড়ি ভাঙার উপর আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। গত শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতির শুভ্রা ঘোষ বাড়ি ভাঙার ভিডিওগ্রাফি তলব করেছিলেন। সোমবার রাজ্যের জমা দেওয়ার সেই ছবি দেখে সন্তুষ্ট হতে পারেনি আদালত। তাই বাড়ি ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহল রাখেন তিনি। বিচারপতি ঘোষ তাঁর পর্যবেক্ষণে বলেন, ওই বাড়িতে নোটিশ দিতে যাওয়া ব্যক্তিরা বাড়িটিকে চিহ্নিত করতে পারেননি। ছবিতে শুধুমাত্র একটি কলাপসিবল গেট দেখা যাচ্ছে। জাহাঙ্গীরের আইনজীবীও অভিযোগ করেন, নোটিশ দেওয়ার সময় সমস্ত বিধি মানা হয়নি।


