Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ২০ আগস্ট থেকে শিয়ালদহ–বারাসাত (AC Local) এসি ইএমইউ লোকাল পরিষেবা এবার বাড়ানো হচ্ছে বনগাঁ পর্যন্ত। সপ্তাহে ছয় দিন, সোমবার থেকে শনিবার চলবে এই পরিষেবা। রবিবার বন্ধ থাকবে।
কোথায় কোন লোকাল? (AC Local)
33449 আপ এসি লোকাল শিয়ালদহ থেকে (AC Local) সকাল ১০টা ৩৩ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ২৩ মিনিটে বনগাঁ পৌঁছবে। পথে বারাসাত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর, চাঁদপাড়া-সহ একাধিক স্টেশনে থামবে।
অন্যদিকে, 33442 ডাউন বনগাঁ–শিয়ালদহ এসি লোকাল দুপুর ১২টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।
এদিকে, এই পরিষেবা চালু হওয়ায় 33365 আপ বারাসাত–বনগাঁ লোকালের সময়ও বদলেছে। ২০ আগস্ট থেকে ট্রেনটি বারাসাত থেকে সকাল ১১টা ৩০ মিনিটের পরিবর্তে ১১টা ৪০ মিনিটে ছাড়বে।
আরও পড়ুন: ISI SIM Network: ভারতীয় সিম নিয়ে ISI-এর বড় ছক! এক নম্বরেই দুই কাজ, STF-এর তদন্তে চাঞ্চল্যকর তথ্য
উত্তর ২৪ পরগনার নিত্যযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিষেবা সম্প্রসারণ বলে জানিয়েছে শিয়ালদহ ডিভিশন।


