Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ৪ এফআইআর-কে (TMC Dilip Mondal) চ্যালেঞ্জ করে এবং রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। প্রতিদিনই দিলীপের বিরুদ্ধে এফআইআর-এর সংখ্যা বাড়ছে। তাই আদালতে দ্রুত শুনানির আর্জি জানান দিলীপের আইনজীবী। মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য।
প্রাণনাশের হুমকি সহ একাধিক গুরুতর অভিযোগ (TMC Dilip Mondal)
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রাণনাশের (TMC Dilip Mondal) হুমকি দেওয়া, অশান্তিতে প্ররোচনা সহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে একাধিক জামিনঅযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়। তারপরই গা ঢাকা দেন তিনি। গত ২৭ মে পুরীর এক হোটেল থেকে তাঁকে গ্ৰেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআর-কে চ্যালেঞ্জ করে এবং রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দিলীপ মণ্ডল। সোমবার আবারও দিলীপের এই আবেদনের দ্রুত শুনানির আর্জি জানান তাঁর আইনজীবী কিশোর দত্ত।
দ্রুত শুনানির আর্জি (TMC Dilip Mondal)
দিলীপ মণ্ডলের আইনজীবী কিশোর দত্ত সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাঁর মক্কেল দিলীপ মণ্ডলের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই একটার পর একটা এফআইআর দায়ের করে চলেছে পুলিশ। এই মুহূর্তে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর সংখ্যা ৪ থেকে বেড়ে হয়েছে ৩৯। তাই দ্রুত শুনানির আর্জি জানান দিলীপ মণ্ডলের আইনজীবী।
আরও পড়ুন: AC Local: শিয়ালদহ–বনগাঁ রুটে চালু হচ্ছে এসি লোকাল
বিচারপতি সৌগত ভট্টাচার্য্য মামলা দায়েরের অনুমতি জানালেও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছেন। বিচারপতি ভট্টাচার্য্য জানিয়েছেন, আগামী শুক্রবার দিলীপ মণ্ডলের অন্য একটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মামলার ক্রমতালিকা মেনেই এই মামলাটি শুনবে আদালত।


