Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত। সপ্তাহের প্রথম কাজের দিনেই দিনভর ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা ও সংলগ্ন এলাকা। বেলগাছিয়া থেকে পামারবাজার, রেকর্ড বৃষ্টিতে (Record Rainfall) উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন (Waterlogging)। ব্যাহত যান চলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
জলমগ্ন কলকাতা
দিনভর লাগাতার বৃষ্টি। সোমবার সকাল থেকেই কার্যত স্তব্ধ হয়ে যায় তিলোত্তমার স্বাভাবিক গতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির বেগ আরও বাড়ে। দুপুর ১টার মধ্যেই কলকাতার একাধিক জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ ১০০ মিলিমিটার ছাড়িয়ে যায় (Record Rainfall)। উত্তর কলকাতার ঠনঠনিয়া, পাতিপুকুর, সুকিয়া স্ট্রিট থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু অংশে জমে যায় জল। বাইপাস, পার্ক স্ট্রিট ও শিয়ালদহ স্টেশন চত্বরেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে গাড়ি। রাস্তায় গণপরিবহন কম থাকায় অফিসে ও বাড়ি ফেরার পথে দুর্ভোগ পোহাতে হয় আমজনতাকে।
বৃষ্টিপাতের পরিমাণ (Record Rainfall):
- বেলগাছিয়া: ১০৪ মিমি
- পামারবাজার: ১০০ মিমির বেশি
- পাগলাডাঙা: ৯৩ মিমি
- মানিকতলা: ৯১ মিমি
- তপসিয়া: ৮৫ মিমি
- ঠনঠনিয়া: ৮০ মিমি
- বালিগঞ্জ: ৭৮ মিমি
- দত্তবাগান: ৬২ মিমি
- জোকা: ৫০ মিমি
নিম্নচাপের গতি:
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বাড়াচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা (Record Rainfall)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি।
আরও পড়ুন: Nabanna News: রাজ্যে প্রথমবার মনসা পুজোয় হাফ ছুটির নির্দেশ দিল সরকার
নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে গেলেও রাতের দিকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির (Heavy Rainfall) সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালেও জমা জলের ভোগান্তি কাটবে কি না, তা নিয়ে উদ্বেগে শহরবাসী।


