Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল : জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’র ‘বনলতা’র চরিত্রে দর্শকরা আর দেখতে পাবেন না নন্দিনী দত্তকে (Kone Dekha Alo) ! এই খবর নিজেই তার অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নন্দিনী দত্ত।

কী লিখেছেন অভিনেত্রী ? (Kone Dekha Alo)
‘বনলতা’র চরিত্রের কয়েকটি ছবি ভাগ করে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নন্দিনী দত্ত লিখেছেন – “Signing off as bonolota. What a learning experience! Best wishes to the team always ” অর্থাৎ ”বনলতা চরিত্রে যাত্রা এখানেই শেষ। অসাধারণ অভিজ্ঞতা, পুরো টিমের জন্য অনেক শুভেচ্ছা।” অভিনেত্রীর এই পোস্টের কমেন্টবক্সে বেশিরভাগ অনুরাগীরাই নন্দিনীর এই ‘বনলতা’ চরিত্রটি ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
কী কারণে ‘বনলতা’র চরিত্র ছাড়ছেন অভিনেত্রী?
প্রায় এক বছর ধরে ‘কনে দেখা আলো’র ‘বনলতা’র চরিত্রে অভিনয় করছেন
নন্দিনী দত্ত। কিন্তু হঠাৎ কেন এই ধারাবাহিক থেকে সরছেন তিনি? সেই কারণ স্পষ্ট করেননি অভিনেত্রী। তবে কানাঘুঁষো শোনা যাচ্ছে গল্প এগোনোর সঙ্গে সঙ্গে ‘বনলতা’ চরিত্রটিকে নেতিবাচক হিসাবেই দেখানো হচ্ছে।
রীতিমতো খলনায়িকা হিসাবেই দেখা গিয়েছিল তাকে।কিন্তু ধারাবাহিকের শুরুতে চরিত্রটিকে সেভাবে দেখানো হয়নি। আগে থেকে গল্পে এই ধরনের বদল আসতে পারে বলে কোনও ইঙ্গিত পাননি বলেই নাকি ‘কনে দেখা আলো’ ছাড়ছেন নন্দিনী।

আরও পড়ুন : Anupam Roy: বিয়ের দু’বছরের মাথায় সুখবর! বাবা হলেন অনুপম রায়
‘বনলতা’ চরিত্রে নতুন মুখ ?
এদিকে এখন বনলতার চরিত্রে নন্দিনীর জায়গায় অন্য নায়িকাকে দেখা যাবে নাকি ‘বনলতা’ চরিত্রটিকেই বাদ দিয়ে দেওয়া হবে ? সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, এখনই ‘বনলতা’ চরিত্রটিকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে না। বনলতার চরিত্রে এখন নতুন কোন মুখ দেখা যায় তার অপেক্ষায় দর্শকরা। প্রসঙ্গত, আগামী ২৪ আগস্ট থেকে বিকেল সাড়ে পাঁচটার স্লটে সম্প্রচারিত হবে ‘কনে দেখা আলো’।



