Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’ (Cyclone Akvan Update)। আবহাওয়াবিদদের আশঙ্কা, সমুদ্র থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করে এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী শুক্রবার অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও টুনির মধ্যবর্তী উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই তৎপর হয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা প্রশাসন।
শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone Akvan Update)
আবহাওয়া দফতরের পূর্বাভাস (Cyclone Akvan Update) অনুযায়ী, বৃহস্পতিবার সকালের মধ্যে ‘অ্যাকভান’ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। শুক্রবার উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত।
আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ (Cyclone Akvan Update)
সম্ভাব্য বিপর্যয়ের কথা মাথায় রেখে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে আগাম মোতায়েন রাখার কথাও বলেছেন তিনি। কোনাসীমা, কাকিনাড়া, পূর্ব ও পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, এনটিআর এবং গুন্টুর জেলায় ঝড়বৃষ্টির প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: Saturn Transit 2026: শনির কৃপায় কাটবে দুর্ভোগ? আর্থিক উন্নতি ও সাফল্যের যোগ ৪ রাশির
ওড়িশাতেও শুরু হয়েছে প্রস্তুতি। উপকূলবর্তী এলাকায় ৭৪টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। গঞ্জাম, গজপতি, কন্ধমল, রায়গড়, কোরাপুট ও মলকানগিরির কিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রাণশিবির প্রস্তুত রাখার কাজ চলছে। রাজ্যে এনডিআরএফের ১৪টি এবং ওডিআরএফের ৬০টি দল মোতায়েন রয়েছে।


