Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ককরোচ জনতা পার্টি ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দফতর পর্যন্ত একটি শান্তিপূূর্ণ পদযাত্রার ঘোষণা করেছে(CJP Program)। গত ২৫ জুলাই কেন্দ্র সরকার যুব সমাজের কাছে যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ না করার প্রতিবাদেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
দাবি ও মূল অভিযোগ (CJP Program)
প্রতিশ্রুতি ভঙ্গ: সিজেপি-র জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকের পর জানানো হয়, সরকার এক মাস ধরে যুব সমাজকে দেওয়া প্রতিশ্রুতি রূপায়ণে কেবল টালবাহানা ও আইনি জটিলতার দোহাই দিচ্ছে।
মামলা প্রত্যাহার: আন্দোলনের মূল দাবিগুলির মধ্যে অন্যতম হলো শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে রুজু করা সমস্ত এফআইআর (FIR) প্রত্যাহার বা বাতিল করা।
ক্ষতিপূরণ: মৃত নিট (NEET) পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
আইনি জটিলতা ও সুপ্রিম কোর্ট (CJP Program)
সিজেপি-র অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন্দ্র সরকার এফআইআর প্রত্যাহারের বিষয়টি স্পষ্ট করেনি। গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট সারা দেশে দায়ের হওয়া এফআইআর-এর তালিকা চেয়েছিল যাতে সেগুলি একসঙ্গে বিবেচনার সুযোগ থাকে। কিন্তু সরকার এখনও সেই তালিকা তৈরি বা লিখিত প্রতিশ্রুতি দেয়নি। দলটির মতে, “আমাদের ভালো মানসিকতাকে সরকার বিশ্বাসঘাতকতার সুযোগ হিসেবে দেখতে পারে না।”
আরও পড়ুন: Sugar Price Hike: উৎসবের মুখে তেতো চিনি: ভারতে কেন আকাশছোঁয়া চিনির দাম?
আন্দোলনের রূপরেখা (CJP Program)
গত ২০ জুলাই অভিযানের সময় পুলিশি নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিরা এবং মৃত নিট পরীক্ষার্থীদের পরিবার এই পদযাত্রার নেতৃত্ব দেবেন। সারা দেশ থেকে ছাত্র ও যুব সমাজকে ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেটে একত্র হওয়ার আহ্বান জানানো হয়েছে। সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কারণেই তারা পুনরায় রাস্তায় নামতে বাধ্য হচ্ছে।



