Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ৫১ বছরের ট্রফি খরা কাটানোর স্বপ্ন এ বারও অধরাই থেকে গেল (India Hockey)। ঘরের মাঠে হকি বিশ্বকাপের মরণবাঁচন ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ভারতীয় দল। সেমিফাইনালে ওঠার সমীকরণ জটিল হলেও হরমনপ্রীত সিংদের সামনে সুযোগ ছিল। কিন্তু সাম্প্রতিক ফর্ম এবং শক্তিশালী প্রতিপক্ষের সামনে সেই আশা আর বাস্তবে রূপ নিল না।
শুরুতেই ধাক্কা (India Hockey)
পুল ই-র ম্যাচে সেমিফাইনালে জায়গা করে নিতে হলে ভারতকে শুধু আর্জেন্টিনাকে হারালেই চলত না, সঙ্গে অন্তত চার গোলের ব্যবধানে জয় দরকার ছিল। কিন্তু ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় দল। প্রথম মিনিটেই জোয়াকিন টোসকানির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ৬ মিনিটে নিকোলাস ডেলা তোরে ব্যবধান বাড়ালে ভারতের সামনে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।
কামব্যাকের চেষ্টা করেও লাভ হয়নি (India Hockey)
প্রাথমিক ধাক্কা কাটিয়ে ১০ মিনিটে সুখজিৎ সিংয়ের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ভারত। কিন্তু আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণভাগের সামনে রক্ষণভাগ বারবার ভেঙে পড়ে। ৩৩ এবং ৪৫ মিনিটে টমাস ডোমেনের জোড়া গোল এবং লুকাস টোসকানির আরও এক গোল ভারতকে ৫-১ ব্যবধানে পিছিয়ে দেয়। ম্যাচের শেষ মুহূর্তে ৫৮ মিনিটে সুখজিৎ এবং একদম অন্তিম লগ্নে হার্দিক সিং গোল করে ব্যবধান কমালেও ৩-৫ গোলের হার এড়ানো সম্ভব হয়নি।
আরও পড়ুন: East Bengal: কাদাপাড়ার ঘটনা নিয়ে ক্রীড়ামন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের
৫১ বছরের আক্ষেপ (India Hockey)
১৯৭৫ সালের পর হকি বিশ্বকাপে আর সেরার ট্রফি জেতা হয়নি ভারতের (India Hockey)। দীর্ঘ এই অর্ধশতাব্দীর খরা এ বারও কাটল না। আর্জেন্টিনার বিরুদ্ধে টানা পাঁচ ম্যাচ হারের রেকর্ড বজায় রইল। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ভারতকে এখন সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণের জন্য বেলজিয়ামের বিরুদ্ধে লড়তে হবে।



