Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: হেবেই প্রদেশের কাংবাও কাউন্টির একটি খামারের ভিডিওটি টিকটকের চীনা সংস্করণ ‘ডুইন’-এ পোস্ট করেন এক ব্লগার। এতে দেখা যায়, ট্রাকে তোলার আগে শ্রমিকরা পাত্রে রাখা তরলে বাঁধাকপির মূল ভিজিয়ে নিচ্ছেন। পাশে ‘ফরমালডহাইড দ্রবণ’ লেখা পাত্রও দেখা যায়। শ্রমিকদের দাবি, এতে সবজি ২-৩ দিন বেশি তাজা থাকে। তদন্তের পর স্থানীয় প্রশাসন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, এক ব্যবসায়ী পরিবহনের সময় সবজি সতেজ রাখতে অবৈধভাবে এই কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ব্যবহার করছিলেন(North China Cabbage)।
দক্ষিণ কোরিয়ার উদ্বেগ কেন? (North China Cabbage)
দক্ষিণ কোরিয়ায় এখন ‘কিমজাং’ বা ঐতিহ্যবাহী কিমচি তৈরির মৌসুম চলছে, যেখানে প্রধান উপাদান বাঁধাকপি। দেশটি বিপুল পরিমাণ বাঁধাকপি ও কিমচি চীন থেকে আমদানি করে। ব্লুমবার্গের তথ্যমতে, গত এক বছরে কোরিয়ার মোট আমদানি করা কিমচির ৯৯.৯% এসেছে চীন থেকে। বিষাক্ত বাঁধাকপি তাদের বাজারে ঢুকেছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। যদিও আদৌ এই কফি রপ্তানি হয়েছে কি না তার প্রমাণ মেলেনি, তবুও কোরিয়ার খাদ্য ও ওষুধ সুরক্ষা মন্ত্রণালয় সীমান্ত ও আমদানি কেন্দ্রগুলোতে পরিদর্শন ও পরীক্ষা জোরদার করেছে।

চীনের কঠোর আইনি পদক্ষেপ (North China Cabbage)
ঘটনার পর চীন জুড়ে খাদ্য সুরক্ষায় বিশেষ অভিযান শুরু হয়েছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন (SAMR) এবং কৃষি মন্ত্রণালয় এই কেমিক্যালের রুট ট্র্যাক করার নির্দেশ দিয়েছে।
বেইজিংয়ের ঐতিহ্যবাহী শিনফাদি বাজার এই কাউন্টির বাঁধাকপি সরবরাহ বন্ধ করেছে।
নানজিংয়ের সবজি বাজারে কাংবাও কাউন্টির বাঁধাকপি নিষিদ্ধ করা হয়েছে এবং অন্যান্য অঞ্চলের জন্য ফরমালডহাইড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে স্থানীয় পুলিশ ও প্রশাসন।
আরও পড়ুন: Flood Alert: নেপালে বিপর্যয়: বিহার ও উত্তর ভারতে বন্যা সতর্কতা
বিশ্বে উৎপাদিত মোট বাঁধাকপির প্রায় অর্ধেক একাই তৈরি করে চীন (বছরে ৩ কোটি টনের বেশি)(North China Cabbage)। বড় পরিসরে এই কেমিক্যাল ব্যবহারের প্রমাণ এখনও না মিললেও ঘটনাটি বিশ্ব বাজারে তাদের খাদ্য রপ্তানির ওপর বড় প্রশ্নচিহ্ন একে দিয়েছে।



