Last Updated on [modified_date_only] by Tania Rakshit
১৬ ডিসেম্বর গোয়ায় বসতে চলেছে IPL ২০২৭-এর নিলামের আসর (Ben Stokes)। তার আগে প্রকাশ্যে এসেছে নিলামে নাম নথিভুক্ত করা ক্রিকেটারদের তালিকা। মোট ১২২০ জন ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন বেন স্টোকস। ২০২৫ সালের নিলামে নাম না দেওয়ায় ২০২৬ সালের মিনি নিলামে অংশ নিতে পারেননি ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার। এ বার ২ কোটি টাকা বেস প্রাইসের বিভাগে রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে স্টোকসকে দলে পেতে ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবে KKR ছাড়াও তাঁকে নেওয়ার দৌড়ে থাকতে পারে লখনৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস। স্টোকসকে পেলে কতটা লাভবান হবে দলগুলি?
বেন স্টোকসকে নিতে ঝাঁপাবে KKR? (Ben Stokes)
ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডারকে দলে নেওয়ার কথা ভাবতে পারে কলকাতা নাইট রাইডার্স। বিশেষত অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের বিকল্প হিসেবে তাঁকে কাজে লাগাতে পারে KKR। গত মরশুমে চোটের কারণে অধিকাংশ ম্যাচেই খেলতে পারেননি গ্রিন। তাঁর বোলিং নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। অস্ট্রেলিয়ার ঠাসা সূচির কারণে IPL-এ পুরো মরশুম তাঁর খেলা নিয়েও সংশয় রয়েছে। ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি, অ্যাশেজ় এবং তার পরে ODI বিশ্বকাপ রয়েছে। ফলে গ্রিনের IPL খেলার বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
সেই জায়গায় স্টোকসকে দলে পেলে লাভবান হতে পারে KKR। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি IPL খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ইংল্যান্ডের হয়ে সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় জাতীয় দলের সূচির চাপও কম থাকবে। তাই বোলিংয়ের পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ের দায়িত্বও সামলাতে পারবেন স্টোকস। নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ফলে অজিঙ্ক রাহানের পরিবর্তে স্টোকসকে অধিনায়ক হিসেবেও ভাবতে পারে নাইটরা। যদিও অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রিঙ্কু সিং। সে ক্ষেত্রে ভাইস ক্যাপ্টেন বা লিডারশিপ গ্রুপে দায়িত্ব পেতে পারেন স্টোকস।
দৌড়ে থাকবে লখনৌ সুপার জায়ান্টসও (Ben Stokes)
গত IPL মরশুমে প্রত্যাশা পূরণ করতে পারেনি লখনৌ সুপার জায়ান্টস। পয়েন্ট তালিকার নিচের দিকে শেষ করেছিল তারা। ঋষভ পন্থকেও ছেড়ে দিয়েছে LSG। তাই মিডল অর্ডারে অভিজ্ঞ ব্যাটার এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, এমন কাউকে খুঁজছে লখনৌ। ফলে স্টোকস হতে পারেন তাদের আদর্শ বিকল্প।
২০১৭ সালে রাইজ়িং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। সেই ফ্র্যাঞ্চাইজ়ির মালিক ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা, যিনি বর্তমানে LSG-র কর্ণধার। ২০১৭ সালে পুনের হয়ে দুরন্ত ছন্দে ছিলেন স্টোকস। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে তাঁকে ফের দলে নিতে আগ্রহী হতে পারে লখনৌ।
রাজস্থান রয়্যালসে ফিরবেন স্টোকস? (Ben Stokes)
নিলামের আগে শিমরন হেটমায়ারকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। তাই পুরনো দলে ফিরতে দেখা যেতে পারে স্টোকসকে (Ben Stokes)। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজস্থানের হয়েই খেলেছিলেন তিনি। স্টোকসকে পেলে মিডল অর্ডারে অভিজ্ঞতা ও শক্তি বাড়বে RR-এর। প্রয়োজন অনুযায়ী চার ওভার বোলিং করার বিকল্পও পাবেন তারা। এর পাশাপাশি তাঁর অভিজ্ঞতা তরুণ অধিনায়ক রিয়ান পরাগকেও সাহায্য করতে পারে।
আরও পড়ুন: Sahal Abdul Samad: সাহাল কি আদৌ ফিরবেন এই মরশুমে? বাগান শিবিরে বাড়ছে উদ্বেগ
সব মিলিয়ে IPL ২০২৭-এর নিলামে বেন স্টোকসকে ঘিরে আগ্রহ তৈরি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। KKR, লখনৌ নাকি রাজস্থান—শেষ পর্যন্ত কোন দল তাঁকে দলে টানতে পারে, এখন সেটাই দেখার।



