Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ(West Bengal Weather)! উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে বৃহস্পতিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টির দাপট। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বাড়তে পারে।
নিম্নচাপ অক্ষরেখার প্রভাব(West Bengal Weather)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি ওড়িশার উপর দিয়ে ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই আবহাওয়া পরিস্থিতির প্রভাবেই রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
কলকাতা-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা(West Bengal Weather)
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির(West Bengal Weather)সম্ভাবনা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: Akashvani Kolkata: একশো বছরেও ম্লান হয়নি ‘মহিষাসুরমর্দিনী’, শতবর্ষে আকাশবাণী
শুক্রবারও চলবে বৃষ্টি(West Bengal Weather)
শুক্রবারও রাজ্যের আবহাওয়ায় বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ প্রায় প্রতিটি জেলাতেই মাঝারি বৃষ্টির পূর্বাভাস(West Bengal Weather) রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টির ভ্রুকুটি
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Road Accident: বেহাল গয়েরকাটা-নাথুয়া রাজ্য সড়ক, মোরাঘাট জঙ্গলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা


