Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্ষাকাল মানে সর্দি-কাশি। আর সর্দি-কাশির (Lonka Chaa) সময় গলা আরাম দিতে বা চায়ের স্বাদে একটু ঝাল ঝাল চমক আনতে বানিয়ে ফেলতে পারেন লঙ্কা চা। সাধারণ চায়ের থেকে একেবারেই আলাদা এই চা তৈরি করতে সময়ও লাগে খুব কম। তবে ঝালের মাত্রা নিজের পছন্দ অনুযায়ী ঠিক করে নেওয়াই ভালো।
কী কী লাগবে? (Lonka Chaa)
জল – ২ কাপ
চা পাতা – ১ চা চামচ (Lonka Chaa)
কাঁচা লঙ্কা – ১-২টি
আদা – ১ ছোট টুকরো
মধু বা চিনি – স্বাদমতো
লেবুর রস – ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো – এক চিমটি
বানাবেন কিভাবে? (Lonka Chaa)
প্রথমে একটি পাত্রে দু’কাপ জল নিয়ে ফুটতে দিন। জল ফুটে উঠলে তাতে সামান্য থেঁতো করে নেওয়া আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নিন। লঙ্কা বেশি ঝাল হলে একটি দিয়েই শুরু করুন। এরপর চা পাতা দিয়ে আরও এক মিনিট ফুটতে দিন। খুব বেশি সময় চা ফুটিয়ে রাখবেন না, এতে স্বাদ তেতো হয়ে যেতে পারে।
এবার চা ছেঁকে একটি কাপে ঢেলে নিন। কিছুটা ঠান্ডা হলে তাতে মধু বা চিনি মেশান। শেষে এক চামচ লেবুর রস এবং এক চিমটি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়ুন। তৈরি হয়ে গেল ঝাল-মশলাদার লঙ্কা চা।
গরম গরম এই চা সকালে বা বিকেলের স্ন্যাক্সে পরিবেশন করতে পারেন। ঝালের সঙ্গে লেবুর টক এবং আদার গন্ধ মিলে চায়ের স্বাদে আসবে একেবারে নতুনত্ব।


