Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: ক্যামাক স্ট্রিটে অভিষেক (Derek O Brien) বন্দ্যোপাধ্যায়ের অফিসে সাইনবোর্ড কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সোমবার দুপুর ১২টার মধ্যে শেক্সপিয়র থানায় হাজিরা দেওয়ার কথা ছিল কালীঘাটপন্থী তৃণমূল নেতার। কিন্তু সময়মতো তিনি হাজিরা দেননি বলে জানা গিয়েছে।
কী জানা গেছে? (Derek O Brien)
পুলিশ সূত্রে খবর, তৃণমূল সাংসদ কিছুক্ষণের (Derek O Brien) আগেই থানায় একটি ই-মেল পাঠিয়েছেন। তাতে ডেরেক লিখেছেন, তাঁর হাজিরা দেওয়ার জন্য কিছুদিন সময়ের প্রয়োজন। যদিও ডেরেকের ইমেলের প্রেক্ষিতে শেক্সপিয়ার থানার পুলিশ কোনও পদক্ষেপ করে কিনা সেটা দেখার। সোমবার (৩১ আগস্ট) শেক্সপিয়ার সরণি থানায় বেলা ১২ টায় হাজির হতে বলা হয়েছিল তাঁকে।

গত শনিবার রাতে ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে গিয়ে পুলিশের তরফে নোটিস দেওয়া হয়েছিল। যদিও পুলিশের হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বিলবোর্ড খোলার কাজ শুরু হলে প্রথমে সেখানে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল।
আরও পড়ুন: Balagarh Ganga Erosion: নদীর পাড়ে বাস, চিন্তা বারোমাস-বালির বস্তা আর প্রতিশ্রুতির মাঝেই কাটছে দিন
সূত্রের খবর, ৭ দিন সময় চাওয়া হয়েছে ডেরেকের তরফে। বলা হয়েছে, দেরিতে নোটিস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। তাই আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ পাননি তিনি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেননি তার আইনজীবী।


