Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্য বাজেটে এবার মিড ডে মিল নিয়ে (ISKCON Mid Day Meal) প্রকাশ্যে এলো এক নতুন সিদ্ধান্ত। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে কলকাতার পুর এলাকার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হবে ইসকনকে। ইতিমধ্যেই পাইলট প্রকল্প হিসেবে এই উদ্যোগ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
একাধিক অভিযোগ (ISKCON Mid Day Meal)
পূর্বতন তৃণমূল সরকারের আমলে সরকারি স্কুলের (ISKCON Mid Day Meal) মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে নানা অভিযোগ প্রকাশ্যে এসেছিলো। কখনো খাবারের নিরাপত্তা এবং গুণগত মান নিয়ে উঠেছিল প্রশ্ন, কখনো বা পরিমাণ মতো খাবার না দেবার অভিযোগও এসেছিল সামনে। এবার ছাত্র-ছাত্রীদের পুষ্টির কথা মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
বাড়ল বরাদ্দ অর্থ
বাজেট চলাকালীন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, এতদিন যাবৎ একজন পড়ুয়ার জন্য মিড ডে মিলে বরাদ্দ ছিল প্রায় সাড়ে ছটাকা। এখন সেই অর্থ বাড়িয়ে দশ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে শিশুদের পাতে উঠবে আরও পুষ্টিকর এবং উচ্চমানের খাবার।
সরকারের নতুন দাবি অনুযায়ী পুষ্টি, পরিচ্ছন্নতা এবং খাবারের মান, এই তিনটি বিষয় সম্পর্কে মিড ডে মিলের সঙ্গে যুক্ত কর্মীদেরও সচেতন হতে হবে।
আরও পড়ুন: Bengal Budget 2026: শুভেন্দুর প্রতিশ্রুতি পূরণ, রাজ্যে এবার সংগ্রামী ভাতা
উঠছে প্রশ্ন
কিন্তু ইসকনকে বরাত দেবার পর থেকেই, উঠছে এক অতি প্রয়োজনীয় প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি স্কুলেই শাক সবজির পাশাপাশি খাওয়ানো হতো ডিম ও মাংসও। মাসে একদিন হলেও ছাত্র-ছাত্রীদের পাতে থাকতো মাংস, সপ্তাহে একদিন থাকতো ডিম। কিন্তু ইসকনে যেহেতু যে কোনও আমিষ খাবার নিষিদ্ধ, তাহলে কি মিড ডে মিলের ক্ষেত্রেও তাই হবে? এই নিয়েই উঠছে প্রশ্ন।


