Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ ১২ বছর পর ফের একসঙ্গে দেব ও শুভশ্রী (Desu 7 Teaser)। ‘দেশু ৭’-এর টিজার প্রকাশ্যে আসতেই পুরনো জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। তবে এই প্রত্যাবর্তনে শুধু প্রেম নয়, রয়েছে রহস্য, প্রতিশোধ এবং চোখধাঁধানো অ্যাকশনের মিশেল।
দেশু জুটির গল্পে নতুন মোড় (Desu 7 Teaser)
প্রায় দেড় মিনিটের টিজারে দেবকে দেখা গিয়েছে একেবারে আগ্রাসী (Desu 7 Teaser) অ্যাকশন অবতারে। কখনও বন্দুক হাতে, কখনও জ্বলন্ত বোতল থেকে সিগারেট ধরিয়ে-নায়কের এই রুদ্ররূপ নজর কেড়েছে। অন্যদিকে শুভশ্রীর সঙ্গে তাঁর সম্পর্কেও রয়েছে দূরত্ব ও আবেগের টানাপোড়েন। “তুমি ফিরে যাও দেব”-শুভশ্রীর এই কথার জবাবে দেবের দৃঢ় প্রত্যয়, তাঁদের সম্পর্কের গল্প যে এবার অন্য মোড় নিতে চলেছে, তারই ইঙ্গিত দেয়।
অনির্বাণের চরিত্রে চমক (Desu 7 Teaser)
তবে চমক শুধু দেব-শুভশ্রী জুটির পুনর্মিলনে সীমাবদ্ধ নয়। টিজারে অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতিও দর্শকদের নজর কেড়েছে। বড় চুল, রোদচশমা এবং ধূমপানের ভঙ্গিতে তাঁকে দেখা গিয়েছে সম্পূর্ণ নতুন ধরনের নেতিবাচক চরিত্রে। ফলে দেবের বিপরীতে অনির্বাণের চরিত্রটি ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Balagarh Ganga Erosion: নদীর পাড়ে বাস, চিন্তা বারোমাস-বালির বস্তা আর প্রতিশ্রুতির মাঝেই কাটছে দিন
লাদাখের মনোরম লোকেশনে দেব-শুভশ্রীর কিছু রোম্যান্টিক মুহূর্ত পুরনো দিনের স্মৃতিও ফিরিয়ে এনেছে। তাঁদের অনস্ক্রিন রসায়ন ফের দেখতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। দেবের লাইভের পরেই টিজার প্রকাশের পরিকল্পনা যেন উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। অ্যাকশন, আবেগ, প্রেম ও রহস্য-সব মিলিয়ে ‘দেশু ৭’ নিয়ে প্রত্যাশা যে ইতিমধ্যেই তুঙ্গে, টিজার প্রকাশের পর তা আরও স্পষ্ট।



