Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার (DVC) জেরে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে নবান্ন। ডিভিসি সূত্রে খবর, দুই জলাধার মিলিয়ে প্রায় ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। সেই জল ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজের দিকেও প্রবাহিত হতে শুরু করেছে।
উদ্বেগ বেড়েছে প্রশাসনের (DVC)
জল ছাড়ার পরিমাণ বাড়তে থাকায় উদ্বেগ (DVC) বেড়েছে প্রশাসনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ যাতে কিছুটা কমানো যায়, সেই বিষয়ে তিনি অনুরোধ জানিয়েছেন।
চার জেলায় বিশেষ সতর্ক বার্তা
একই সঙ্গে সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের চারটি জেলাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনকে নদী ও জলাধার সংলগ্ন এলাকার পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
বর্ষার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বৃষ্টি চলছে। তার উপর জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়া হলে নিচু এলাকাগুলিতে জল ঢোকার আশঙ্কা রয়েছে। ফলে আগেভাগেই সতর্ক হচ্ছে প্রশাসন।

আরও পড়ুন: Weather Update: রাজ্যজুড়ে দুর্যোগের ছায়া, আকাশে ঘনাচ্ছে কালো মেঘ, ভারী বৃষ্টির সম্ভাবনা!
নবান্নের তরফে পরিস্থিতির নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। ডিভিসি থেকে কত পরিমাণ জল ছাড়া হচ্ছে এবং সেই জল কোন পথে কত দ্রুত এগোচ্ছে, তার উপর নজর রাখছেন আধিকারিকরা। পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হচ্ছে।


