Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রাতভর উত্তেজনা ও হামলার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে (Mamata Banerjee)। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে কালীঘাটে অভিষেকের বাড়িতে পৌঁছে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি নাম না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন তিনি। ইন্ডি জোটে থাকার কারণেই প্রতিহিংসার রাজনীতির শিকার হতে হচ্ছে ডায়মন্ড হারবারের সাংসদকে, এমনই অভিযোগ মমতার।
জন্মদিনের রাতেই অশান্তির সূত্রপাত, মুখোমুখি দু’পক্ষ (Mamata Banerjee)
৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে শুক্রবার মধ্যরাত থেকেই কালীঘাটে তাঁর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন অনুগামীরা। অভিযোগ, সেই সময় বিজেপির কয়েকজন কর্মী-সমর্থক কালীঠাকুর আনতে যাওয়ার পথে এলাকায় উপস্থিত হন। তাঁদের ঘিরেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। শুরু হয় স্লোগান-পালটা স্লোগান। ছিঁড়ে ফেলা হয় অভিষেকের ব্যানার ও কাটআউট। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’পক্ষের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রশাসন।
পুলিশের সামনেই মারধরের অভিযোগ অভিষেকের (Mamata Banerjee)
পরিস্থিতি সামাল দেওয়ার মধ্যেই বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখতে পেয়েই ফের শুরু হয় স্লোগান। উত্তেজনা বাড়তে থাকায় এলাকায় পুলিশি নিরাপত্তা আরও জোরদার করা হয়। নিরাপত্তার স্বার্থে অভিষেককে বাড়ির ভিতরে ফিরে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ। কিন্তু কর্মী-সমর্থকদের পাশে দাঁড়িয়ে বাড়ির নিচেই বসে পড়েন তিনি। পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের অভিযোগ, পুলিশের সামনেই তাঁর কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে। শেষ পর্যন্ত শনিবার সকাল ৬টা নাগাদ বাড়ির ভিতরে প্রবেশ করেন তিনি।
কালীপুজোর আগে অশান্তি তৈরির অভিযোগ মমতার (Mamata Banerjee)
ঘটনার পর শনিবার দুপুরে অভিষেকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা এলাকা তখন পুলিশে ছয়লাপ। সেখান থেকেই কালীপুজোর আগে পরিকল্পিতভাবে অশান্তির পরিবেশ তৈরি করার অভিযোগ তোলেন তিনি। মমতার দাবি, পুরনো ক্লাবগুলির পুজো করতে বাধা দেওয়া হচ্ছে। অথচ রাতারাতি নতুন নতুন পুজোর আয়োজন করা হচ্ছে। এমনকী অভিষেকের বাড়ির প্রবেশপথ আটকে রেখে নতুন করে পুজোর আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, আইন অনুযায়ী অভিষেকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার থাকলে তা নেওয়া হোক, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার বশে হেনস্তা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে বৃহত্তর প্রতিবাদের হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূলনেত্রী।
আরও পড়ুন: Kalipuja Weather 2026: শীতের আমেজ এখনই নয়, আগামী তিন দিনে কতটা নামবে বাংলার তাপমাত্রা?
পালটা তৃণমূলকেই আক্রমণ বিজেপি বিধায়কের
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অভিযোগ খারিজ করেছেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তাঁর দাবি, ইন্ডি জোট বলে আদৌ কিছু হয়নি। ফলে সেই জোটে যোগ দেওয়ার প্রতিহিংসায় অভিষেকের বাড়িতে হামলা হয়েছে, এমন অভিযোগের কোনও ভিত্তি নেই। পাশাপাশি রাতেরবেলা রাস্তায় জন্মদিন পালনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।



