Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: ‘বিগ বস বাংলা’র মঞ্চে প্রতিদিনের ড্রামা আর সমীকরণের বদল যেন রোলার কোস্টারের মতো! আটদিনের মাথায় খেলা ঘুরিয়ে দিল প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি। ঘরের ভেতরের রাজনীতি আর অলসতার খেসারত দিয়ে ‘দাদার দরবার’ থেকে আউট অনিন্দ্য সেনগুপ্ত। তবে সেই শূন্যস্থান পূরণে আর দেরি নয়, রবিবার রাতেই গ্ল্যামার আর এনার্জির নতুন তুফান তুলে ঘরে প্রবেশ করলেন হ্যান্ডসাম মডেল-অভিনেতা রাজবীর দে (Rajveer Dey)!
প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী (Rajveer Dey)
শনিবার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া বার্তায় বাদ পড়েছিলেন অনিন্দ্য। তারপর থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা, কে হচ্ছেন প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী (First Wildcard Contestant)? সব জল্পনায় জল ঢেলে রাজবীরের ঝোড়ো এন্ট্রি এখন নেটপাড়ায় সুপারহিট।
আরও পড়ুন: Sayak Chakraborty: জয়িতাকে শারীরিক হেনস্থা সায়কের? ‘বিগ বস বাংলা’-র মঞ্চে ভয়ানক অভিযোগ
তবে কে এই রাজবীর দে (Rajveer Dey)? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। অত্যন্ত জনপ্রিয় এই হ্যান্ডসাম হাঙ্ককে নিয়ে এখন চর্চা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়ও। রাজবীরের জন্ম শিলিগুড়িতে হলেও কাজের সূত্রে তিনি এখন মায়ানগরী মুম্বইয়ের বাসিন্দা। গ্ল্যামার জগতের পরিচিত মুখ। ২০২০ সালে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেও বহু পরিচিত ব্র্যান্ডের মডেলিংয়ে মাত করেছেন রাজবীর। ‘রোডিজ’ খ্যাত তারকা রাজবীর দে। ২০২৩ সালের চরম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘MTV Roadies: Karm Ya Kaand’-এ অংশ নিয়ে নজর কেড়েছিলেন তিনি, পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা।

আলেকজান্দ্রার সঙ্গে নতুন কেমিস্ট্রি?
প্রথম দিনেই নাচে-গানে হিট। রবিবার শোয়ে পা রাখতেই গমগম করে ওঠে ‘বিগ বস’-এর (Bigg Boss Bangla) চারপাশ। নাচ আর দারুণ এনার্জি দিয়ে বাকি প্রতিযোগীদের এক লহমায় আপন করে নেন রাজবীর। শুধু তা-ই নয়, ঘরে ঢুকেই আলেকজান্দ্রা টেলরের সঙ্গে তাঁর দীর্ঘ খোশগল্প এখন দর্শকদের চোখ টানছে।
আরও পড়ুন:Bigg Boss Bangla: বিগ বসের পরেই সোনামণির বিয়ে! নিজেই জানালেন সুখবর
তবে আসল খেলা তো সবে শুরু! গ্ল্যামারাস রাজবীর (Rajveer Dey) কি পারবেন ‘বিগ বস’-এর জটিল স্ট্র্যাটেজি আর ঝগড়া সামলে দীর্ঘ পথ টিকতে, নাকি অন্য প্রতিযোগীদের চাপে ফিকে হবেন? উত্তর মিলবে আগামী পর্বগুলোতে!


