Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিগ বস বাংলার ঘরে প্রথম ওয়াইল্ড কার্ড (Bigg Boss Bangla) প্রতিযোগী হিসেবে রাজবীর দে-র আসার পর থেকেই তাঁকে ঘিরে তৈরি হচ্ছে নানা আলোচনা। এবার একটি বেডকে কেন্দ্র করে তাঁর সঙ্গে মনামী ঘোষ এবং অন্য প্রতিযোগীদের উত্তপ্ত বাদানুবাদে পরিস্থিতি বেশ সরগরম হয়ে উঠল।
বেড নিয়ে কাড়াকাড়ি (Bigg Boss Bangla)
ঘরে নতুন সদস্য যোগ হলেও শোওয়ার (Bigg Boss Bangla) জায়গা বাড়েনি। ফলে রাজবীর কোথায় থাকবেন, তা নিয়ে শুরু হয় আলোচনা। সেই সময় মনামীর সিঙ্গল বেডে গিয়ে শুয়ে পড়েন রাজবীর। মনামী তাঁকে জায়গা ছেড়ে দিতে বললেও রাজবীর সরে যেতে রাজি হননি। তাঁর দাবি, সিঙ্গল বেডে আরাম করে শোওয়া যায় এবং মনামীই নাকি তাঁকে সেখানে শোওয়ার কথা বলেছিলেন। পরে অবশ্য মনামী নিজের অবস্থান স্পষ্ট করে জানান, তিনি ওই জায়গা দিতে চান না।
রাজবীরের অদ্ভুত আচরণ
বেড নিয়ে শুরু হওয়া মতবিরোধ দ্রুতই বড় তর্কে পরিণত হয়। রাজবীরের আচরণ নিয়ে ঘরের অন্য সদস্যরাও আপত্তি জানান। সোহিনীর অভিযোগ, শুরু থেকেই রাজবীর সিঙ্গল বেড পাওয়ার চেষ্টা করছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মধ্যে রাজবীর অন্যদের ‘কান ধরে সরি’ বলার কথাও বলেন। পাল্টা সৃজলা তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলে জানান, এমন ব্যবহার করলে বন্ধুত্ব তৈরি করা কঠিন। জবাবে রাজবীর বলেন, তাঁর বন্ধুর প্রয়োজন নেই।
আরও পড়ুন: Eiffel Tower Strike: অতিথিদের ‘শর্তে’ মহিলা কর্মীদের সরানো! ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার
এরপর নন্দিনীও রাজবীরের ব্যবহার নিয়ে সরব হন। বিশেষ করে মেয়েদের সঙ্গে সম্মানজনক আচরণের প্রসঙ্গ তুলে তাঁকে প্রশ্ন করেন তিনি। ফলে একটি বেড নিয়ে তৈরি হওয়া সমস্যা শেষ পর্যন্ত ব্যক্তিগত আচরণ ও সম্মানের বিতর্কে পৌঁছয়।


