Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: প্যারিসের অন্যতম ঐতিহাসিক (Eiffel Tower Strike) স্থাপত্য আইফেল টাওয়ারকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলে কর্মীদের ধর্মঘটের জেরে সোমবার দর্শনার্থীদের জন্য বন্ধ রাখতে হয় বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলটি।
কর্মীদের মধ্যে ক্ষোভ (Eiffel Tower Strike)
ঘটনার সূত্রপাত (Eiffel Tower Strike) শনিবার। অভিযোগ, হিন্দু সংগঠন BAPS-এর প্রায় ১০০ জন সদস্য আইফেল টাওয়ারে একটি ব্যক্তিগত সফরে যান। তাঁদের সফরের সময় মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁদের পরিবর্তে শুধুমাত্র পুরুষ কর্মীদের মোতায়েন করা হয় বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়ায় কর্মীদের মধ্যে।
কেন মানা হল এমন অনুরোধ? (Eiffel Tower Strike)
আইফেল টাওয়ার পরিচালনাকারী সংস্থা Société d’Exploitation de la Tour Eiffel (SETE) পরে ঘটনার কথা স্বীকার করে। সংস্থার দাবি, সফরকারীদের পক্ষ থেকেই ওই অনুরোধ এসেছিল। কেন এমন অনুরোধ মেনে নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন ওঠার পর SETE-এর তরফে দুঃখপ্রকাশও করা হয়েছে।

প্যারিসের CGT ট্রেড ইউনিয়ন এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, কোনও কর্মীকে তাঁর লিঙ্গের কারণে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া কর্মক্ষেত্রে সমতার নীতির পরিপন্থী। প্রতিবাদের জেরেই কর্মীদের ধর্মঘট ও অবরোধের সিদ্ধান্ত, যার ফলে সোমবার আইফেল টাওয়ারের দরজা বন্ধ থাকে।
আরও পড়ুন: Dilip Ghosh: পুজোর প্রসাদ পাঁঠার মাংস, আমিষ বিতর্কে আমিষের পক্ষেই দিলীপ ঘোষ
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট এবং প্যারিসের ডেপুটি মেয়র বিষয়টির সমালোচনা করেছেন। প্রশাসনের তরফে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। বিদেশি অতিথিদের স্বাগত জানাতে গিয়ে দেশের সমতা ও নাগরিক অধিকারের মূল্যবোধের সঙ্গে আপস করা যায় কি না, সেই প্রশ্নই এখন সামনে।


