Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই সোনার বাজারে এল বড়সড় স্বস্তির খবর (Gold Price)। আজ, বুধবার, ৯ সেপ্টেম্বর দেশের একাধিক শহরে ১০ গ্রাম সোনার দাম আগের তুলনায় বেশ কিছুটা কমেছে। ফলে পুজো-পার্বণে গয়না কেনার পরিকল্পনা করা মধ্যবিত্তের মুখে ফিরছে স্বস্তির হাসি। বিশেষ করে কলকাতার বাজারেও সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা গিয়েছে।
কলকাতায় কত হল সোনার দাম? (Gold Price)
আজ কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা। একই পরিমাণ ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৩১০ টাকা। অর্থাৎ গয়না কেনার ক্ষেত্রে ২২ ক্যারাট সোনার দরই সাধারণ ক্রেতাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
কোন শহরে কত দাম? (Gold Price)
দিল্লি, জয়পুর, লখনউ এবং গুরুগ্রামে আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৪৬০ টাকা।
অন্যদিকে কলকাতার মতোই মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, ভুবনেশ্বর ও হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা। ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৫৪ হাজার ৩১০ টাকা।
পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা, আর ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৫৪ হাজার ৩৬০ টাকা।

আরও পড়ুন: Shatarup Ghosh: কানের গোড়ায় ‘থাবড়া’ মারবে দুর্গার এক্সট্রা হাত! বিজেপিকে খোঁচা শতরূপের
উৎসবের আগে বাড়ছে আশার আলো
সোনার দাম কমায় স্বাভাবিকভাবেই খুশি ক্রেতারা। বিয়ে, পুজো কিংবা অন্যান্য উৎসব উপলক্ষে যাঁরা সোনার গয়না কেনার কথা ভাবছেন, তাঁদের কাছে এই পতন কিছুটা স্বস্তির কারণ হয়ে উঠতে পারে। তবে সোনার দাম প্রতিদিনই আন্তর্জাতিক বাজার, ডলারের মূল্য এবং অন্যান্য অর্থনৈতিক কারণের প্রভাবে পরিবর্তিত হতে পারে। তাই কেনার আগে স্থানীয় বাজারের সর্বশেষ দর যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।



