Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: ভারতীয় প্রশাসনিক পরিষেবার ১৯৭৫ (Noida) ব্যাচের কর্মকর্তা রাকেশ মেহতা (৭৪) নয়ডায় নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। গত ৬ সেপ্টেম্বর তাঁর ফ্ল্যাটের সিলিং ফ্যান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সোমবার লোধি রোড শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
আত্মহত্যার কারণ (Noida)
পুলিশসূত্রে জানা গিয়েছে, তারা (Noida) ডায়াল-১১২ এর মাধ্যমে ঘটনাটি সম্পর্কে তথ্য পান। তারপরই পুলিশের একটি দল আবাসিক কমপ্লেক্সটিতে পৌঁছায়। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এরপর পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পুলিশ জানিয়েছে, তারা বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যেখানে তিনি তাঁর আত্মহত্যার কারণ হিসাবে স্বাস্থ্য এবং মানসিক সমস্যার কথা উল্লেখ করেছিলেন।
নয়ডার ফ্ল্যাট (Noida)
মেহতা প্রায় পাঁচ বছর ধরে তাঁর ফ্ল্যাটে একাই থাকছিলেন। তাঁর স্ত্রী, দিল্লি ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা এবং তাঁর ছেলে দেরাদুনে থাকতেন এবং মেয়ে লন্ডনে কর্মরত। তাঁর স্ত্রী জানান, শনিবার রাতে শেষবার তাঁদের ফোনে কথা হয়। রবিবার বিকালে তাঁকে বারবার ফোন করে কোনও উত্তর না পেয়ে তাঁর পরিবার হাউসিং সোসাইটির নিরাপত্তা কর্মীদের খবর দেন। তারপর পুলিশ এসে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
কর্মজীবন
মেহতা সেন্ট স্টিফেন্স কলেজ এবিএ (অনার্স) , লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে এমএসসি এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে মেহতা দিল্লি সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তাছাড়াও দিল্লি পৌর কর্পোরেশনের কমিশনার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি দিল্লির বেশ কয়েকটি প্রধান জনসেবা প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। যার মধ্যে ছিল বিদ্যুৎ এবং নাগরিক উন্নয়ন। মেহতা ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত তৎকালীন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের অধীনে দিল্লির মুখ্যসচিব হিসাবে দায়িত্ব পালন করেন এবং ২০১০ সালের কমনওয়েলথ গেমসের প্রস্তুত্বের তত্ত্বাবধান করেন।


