Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: যে তোলাবাজির অভিযোগে বাংলা থেকে (BJP Extortion Row) বিতাড়িত তৃণমূল, সেই অভিযোগেই এবার চারিদিকে জর্জরিত বিজেপি। কিছুতেই থামছে না বিজেপির তোলাবাজি। এর আগে জনতার দরবারে যাদবপুরের বিজেপি বিধায়কের নাম তোলাবাজির অভিযোগ উঠেছিল। আর তার কিছুদিন পেরোতে না পেরোতেই স্থানীয় বিজেপি নেতার তাণ্ডব আর হুমকি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়।
দিতে হবে ৩০ হাজার টাকা! (BJP Extortion Row)
৩০ হাজার টাকা না দিলে বন্ধ করে দেওয়া হবে (BJP Extortion Row) ব্যবসা-এমন হুমকির অভিযোগ ঘিরে উত্তর দমদমে রাজনৈতিক উত্তেজনা। একটি অনলাইন ডেলিভারি সংস্থার স্টোরের মালিকের অভিযোগ, বিজেপির উত্তর দমদম মণ্ডল-২-এর যুব সভাপতি দেবজিৎ দত্ত তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন। এই ঘটনাকে ঘিরে একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
কী ঘটেছিল? (BJP Extortion Row)
অভিযোগের সূত্রপাত উত্তর দমদম পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিমতার পান্তুপাড়া এলাকায়। স্টোর মালিকের দাবি, গত ২৭ তারিখে তাঁর দোকানে এসে ৩০ হাজার টাকার একটি বিল দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা না মেটানোয় গত ৬ তারিখ রাতে দলবল নিয়ে স্টোরে এসে চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ। টাকা দেওয়া নিয়ে আপত্তি জানানো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি স্টোর কর্তৃপক্ষের।
ব্যবসা বন্ধের হুমকি
স্টোর মালিকের মেয়ের অভিযোগ, টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এমনকি প্রভাবশালী ব্যক্তিদের কাছে অভিযোগ জানালেও অভিযুক্ত নেতার কিছু হবে না-এমন কথাও বলা হয়েছে বলে তাঁর দাবি। ঘটনার বিষয়ে নিমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বিধায়ক সৌরভ শিকদারের কাছেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি স্টোর মালিকের।
অভিযোগ অস্বীকার
যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতা দেবজিৎ দত্ত। তাঁর দাবি, দলীয় কর্মসূচির জন্য মাত্র এক হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছিল। একইসঙ্গে তিনি ওই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পুকুর ভরাট করে ব্যবসা চালানোর পাল্টা অভিযোগ তুলেছেন এবং বিষয়টি নিয়ে আইনি ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।


