Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর Aide-de-Camp (ADC) হিসেবে দায়িত্ব পালনের (Adc Rishabh Singh Sambyal) সময় আচমকাই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন মেজর ঋষভ সিংহ সামব্যাল। রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তাঁর ব্যক্তিত্ব, পোশাক থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল তৈরি হয়।
ছড়ায় নানা গুজব (Adc Rishabh Singh Sambyal)
তবে জনপ্রিয়তার সঙ্গে এসেছিল নানা (Adc Rishabh Singh Sambyal) গুজবও। সম্প্রতি ভারতীয় সেনা থেকে অকাল অবসর নেওয়ার পর রাজ শামানির পডকাস্টে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন ৩০ বছর বয়সি ঋষভ। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সম্পূর্ণ মনগড়া নানা গল্প ছড়িয়েছে।

ঋষভ বলেন, “অনেকে বলে আমি বিবাহিত। কেউ বলে আমার একাধিক স্ত্রী রয়েছে, আবার কেউ একাধিক সম্পর্কের কথাও বলে।” এমনকি তাঁকে প্রতারণা ও জালিয়াতির মতো অভিযোগেও জড়ানো হয়েছে বলে জানান তিনি। তাঁর প্রশ্ন, এত কড়া পুলিশ ভেরিফিকেশন ও ব্যাকগ্রাউন্ড চেকের মধ্য দিয়ে সেনাবাহিনীতে কাজ করার পরেও কীভাবে এমন দাবি করা হয়?
গুজবে সবচেয়ে বেশি চিন্তায় পড়তেন বাবা-মা (Adc Rishabh Singh Sambyal)
নিজের সম্পর্কে ছড়ানো কথা তাঁকে যতটা না ভাবায়, তার চেয়ে বেশি উদ্বিগ্ন করে যখন সেই গুজব পৌঁছে যায় তাঁর পরিবারের কাছে। একবার তাঁর মায়ের কাছে এমন একটি ছবি পাঠানো হয়েছিল, যেখানে এক মহিলার সঙ্গে শিশুকে কোলে নিয়ে ঋষভকে দেখা যায়। বিষয়টি দেখে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছিলেন তাঁর মা।
সেনা ছাড়ার কারণ বিয়ে নয়
ADC থাকাকালীন বিয়ে করা যায় না বলেও জানান ঋষভ। তবে সেনা ছাড়ার সিদ্ধান্ত বিয়ের জন্য নয়। বাবা-মায়ের পাশে থাকার প্রয়োজন থেকেই অকাল অবসর নিয়েছেন তিনি।
আরও পড়ুন: Tarak Nath Sardar: প্রতিবন্ধকতাই ছিল প্রেরণা, এশিয়ান ক্যারাটেতে ইতিহাস গড়লেন শিহান তারকনাথ সর্দার
এর আগে ৪ প্যারা স্পেশাল ফোর্সেস-এ কাজ করেছেন ঋষভ। ২০২১ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে জাট রেজিমেন্টের নেতৃত্বও দিয়েছিলেন তিনি। রাষ্ট্রপতির ADC হওয়ার পরই অবশ্য তাঁর পরিচিতি পৌঁছে যায় সাধারণ মানুষের ঘরে।


