Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নালসার ২০২৬ ব্যাচের সমাবর্তন এবং বার কাউন্সিল অব ইন্ডিয়া (BCI)-এর সিদ্ধান্ত ঘিরে সম্প্রতি এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়(Nalsar Contro)। ঘটনার শুরু এবং বিসিআই-এর আদেশ ফিরিয়ে নেওয়া দেশের আইনি মহলে চূড়ান্ত বিতর্ক ঘনিয়ে ওঠে।
প্রধান বিচারপতির আমন্ত্রণে আপত্তি (Nalsar Contro)
হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্তকে প্রধান অতিথি করার বিরুদ্ধে সরব হন ছাত্রছাত্রীরা। সম্প্রতি নিউ দিল্লিতে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে একটি জরুরি আবেদন শুনতে রাজি না হওয়া এবং শিক্ষার্থীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে শিক্ষার্থীরা এই প্রতিবাদ জানান। বিভিন্ন ব্যাচের প্রায় ৩৮০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে উপাচার্যকে চিঠি দেন।
বিসিআই-এর কড়া পদক্ষেপ
শিক্ষার্থীদের এই মনোভাবের প্রতিক্রিয়ায় বিসিআই চেয়ারম্যান মনন কুমার মিশ্র একটি নাটকীয় আদেশ জারি করেন। সেখানে তিনি নির্দেশ দেন, ২০২৬ সালের নালসারের কোনো শিক্ষার্থীকে কোনো স্টেট বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত (Enrollment) করা যাবে না। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন যে, ক্যাম্পাসের কিছু শিক্ষক শিক্ষার্থীদের ভুল পথে চালিত করছেন।
ব্যাপক ক্ষোভ ও আইনি বিরোধিতা
বিসিআই-এর এই সিদ্ধান্তকে ‘স্বৈরাচারী, বেআইনি ও অসামঞ্জস্যপূর্ণ’ বলে আখ্যা দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ সিং ও অন্যান্য প্রবীণ আইনজীবীরা। তাঁরা স্পষ্ট জানান, এটি সংবিধানের ১৯(১)(জি) অনুচ্ছেদে বর্ণিত পেশা নির্বাচনের মৌলিক অধিকার এবং মুক্ত চিন্তার পরিপন্থী।
সিদ্ধান্ত প্রত্যাহার (Nalsar Contro)
দেশজুড়ে বিতর্ক ও আইনি মহলের তীব্র সমালোচনার মুখে পড়ে শেষপর্যন্ত সুর নরম করে বিসিআই। পর পর বিবৃতি দিয়ে বিসিআই চেয়ারম্যান প্রথম আদেশ পরিবর্তন করেন এবং পরে পুরোপুরি বিষয়টি বন্ধ ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, ২০২৬ সালের ব্যাচের শিক্ষার্থীদের এই ঘটনায় কোনো দোষ নেই এবং তাঁরা স্বাচ্ছন্দে আইনজীবী হিসেবে নথিভুক্ত হতে পারবেন।
আরও পড়ুন: Independence Day Red Road: স্বাধীনতা দিবসের মঞ্চে এবার পালাবদল
গণতান্ত্রিক দেশে মতপ্রকাশের অধিকার যে কোনোভাবেই খর্ব করা যায় না, বিসিআই-এর এই পিছু হটেই তা আবার প্রমাণিত হল(Nalsar Contro)।



