Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফের চেনা আগ্রাসী মেজাজে ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা (India vs Afghanistan)। রান খরা কাটিয়ে একেবারে চার-ছক্কার ধামাকা দিয়ে ফর্মে ফিরলেন ‘শর্মাজি কা বেটা’। রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিল ভারত। ম্যাচের মূল আকর্ষণ ছিল টি-টোয়েন্টি বিশ্বমঞ্চের অন্যতম ভয়াল স্পিনার রশিদ খানের বিরুদ্ধে অভিষেকের চোখধাঁধানো ব্যাটিং। বিশ্বসেরা ব্যাটাররা যেখানে রশিদের রহস্য স্পিন সামলাতে হিমশিম খান, সেখানে আফগান অধিনায়ককে রীতিমতো দিশেহারা বানিয়ে ছেড়ে দিলেন এই বাঁহাতি ব্যাটার।
অভিষেকের পারফরম্যান্স (India vs Afghanistan)
প্রথমে ব্যাট করে ভারতের সামনে ১৫৭ রানের লক্ষ্য রাখে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩৮ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রেয়স আইয়ারের দল। ভারতের এই দাপুটে জয়ের মূল কারিগর অভিষেক শর্মা, যিনি ৩২ বলে ৮২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর এই ঝড়ো ইনিংসে সাজানো ছিল ৭টি চার এবং ৭টি চোখধাঁধানো ছক্কা।
রশিদের বিরুদ্ধে অভিষেকের নজির (India vs Afghanistan)
পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি মিলিয়ে এ পর্যন্ত ১১৩ জন ব্যাটার রশিদ খানের অন্তত ৩০টি বল খেলার সুযোগ পেয়েছেন। তবে তাঁদের মধ্যে একমাত্র অভিষেক শর্মা ছাড়া আর কেউ রশিদের বিপক্ষে ১০০ রানের গণ্ডি টপকাতে পারেননি। রশিদের বিপক্ষে অভিষেকের স্ট্রাইক রেটও সবচেয়ে বেশি। এ পর্যন্ত রশিদের বিরুদ্ধে ৫টি ম্যাচে মুখোমুখি হয়ে ৪৩টি বল খেলে ১০১ রান সংগৃহীত করেছেন অভিষেক—স্ট্রাইক রেট ২৩৪.৮৮। এত দিনে মাত্র একবারই অভিষেকের উইকেটটি নিতে পেরেছেন রশিদ।
ঈশান-অভিষেকের রেকর্ডের জুটি (India vs Afghanistan)
অভিষেকের তাণ্ডবের পাশাপাশি এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঈশান কিষান (India vs Afghanistan)। ৩৩ বলে ৪২ রান করে শক্ত ভিত গড়ে দেন তিনি। উদ্বোধনী জুটিতে দুজনে মিলে মাত্র ৫৩ বলে ১২১ রান তোলেন, যার রান রেট ছিল ওভার প্রতি ১৩.৭০। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে এটিই এখন ভারতের দ্রুততম শতরানের পার্টনারশিপ। এর আগে ২০২৪ সালে রোহিত শর্মা ও রিঙ্কু সিংয়ের ১৯০ রানের জুটিতে ওভার প্রতি রান এসেছিল ১২.২৫।
আরও পড়ুন: Mohun Bagan-East Bengal: জমে গেল কলকাতা লিগের খেতাবের লড়াই! ড্র জোড়া হেভিওয়েট ম্যাচ
এশিয়ান গেমসের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা এই সিরিজে শক্তির বিচারে অনেক এগিয়ে থেকেই মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। মাঠের পারফরম্যান্সেও তার স্পষ্ট প্রতিফলন দেখা গেল। রশিদদের উড়িয়ে দিয়ে এশিয়াডের ‘ড্রেস রিহার্সাল’-এর শুরুটা দারুণভাবে সেরে রাখল ভারতীয় ক্রিকেট দল।



