Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ইংরেজিতে কথায় বলে ‘ফর্ম টেম্পোরারি ক্লাস পার্মানেন্ট’। এই আপ্তবাক্যটি প্রমাণ করলেন রোহিত শর্মা (Rohit Sharma) অবসর সমালোচকদের রোহিতের নয়, লর্ডসে স্বমহিমায় হিটম্যান। মাত্র চার দিন আগেও যার পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল তিনি তাঁর ব্যাট দিয়েই জবাব দিলেন নিন্দুকদের। রবিবার লর্ডসের ঐতিহাসিক মাঠ সাক্ষী রইল আরও এক নায়কের ঘুরে দাঁড়ানোর গল্পের। চাপের পাহাড় ডিঙিয়ে, সমালোচনার কাঁটা সরিয়ে লর্ডসে রোহিতের ব্যাট বুঝিয়ে দিল এভাবেও ফিরে আসা যায়।
সমালোচকদের জবাব দিলেন ব্যাটে (Rohit Sharma)
গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটে মূল আলোচনা ছিল রোহিত শর্মার (Rohit Sharma) অবসর। লাগাতার ব্যর্থতা আর শেষ ১০ ইনিংসে রানের খরা তাঁর কেরিয়ারের অন্তিমলগ্নের দিকেই ইঙ্গিত করছিল। কিন্তু অভিজ্ঞতার ঝুলি সম্বল করে রোহিত বুঝিয়েছেন, তিনি ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠতে জানেন। সমালোচকদের প্রতিটি বাঁকা কথাকে তিনি সপাটে পুল শটে সীমানার ওপারে পাঠিয়েছেন।
রেকর্ডের পাতায় ‘হিটম্যান’ (Rohit Sharma)
রবিবার ক্রিকেটের মক্কায় যখন ব্যাট হাতে রোহিত নামেন, তখন তাঁর মাথায় ছিল ব্যর্থতার ট্যাগ। কিন্তু দিনের শেষে সেই মাঠই সাক্ষী থাকল রেকর্ডের নতুন এক অধ্যায়ের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে সেঞ্চুরি হাঁকালেন রোহিত। এই ঐতিহাসিক মাঠে শতরানকারী প্রথম ভারতীয় ব্যাটার তিনি। ভারতীয়দের মধ্যে বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড এখন রোহিতের দখলে। ভেঙে দিলেন শচীন তেণ্ডুলকরের দীর্ঘদিনের রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে এটি তাঁর অষ্টম আন্তর্জাতিক শতরান। যেকোনও নির্দিষ্ট দেশে বিদেশি ক্রিকেটারের করা সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এখন কেবলই তাঁর।

আলোচনাই ‘মোটিভেশন’ (Rohit Sharma)
সিরিজের ফলাফল ভারতের অনুকূলে না থাকলেও, রোহিতের ব্যাটিং নিয়ে উত্তাল ক্রিকেটমহল। সতীর্থ শুভমান গিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোহিতের অবসর নিয়ে ড্রেসিংরুমে কোনও আলোচনাই হয়নি, এসবই গুজব। রোহিত এই ধরেনের গুজব নিয়ে বরাবরের মতোই শান্ত ও সংযত। মুখে সেই চিরচেনা হাসি নিয়ে বললেন, “অভিষেক থেকেই আমাকে নিয়ে চর্চা চলে, আর তা চলুক। আলোচনা না হলে খেলার মজাটা ঠিক আসে না। মাঠের মধ্যে নিজের কাজটা করে যাওয়াই আমার লক্ষ্য, বাইরে কী হলো তা নিয়ে আমি ভাবি না।”
আরও পড়ুন: WC Champion Spain: স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার, চ্যাম্পিয়ন স্পেন
রোহিতের এই আত্মবিশ্বাসই যেন বুঝিয়ে দিল, ‘হিটম্যান’-এর ব্যাটে এখনও ধার অনেক। বিদায়ের সুর নয়, বরং ফিরে আসার হুমকি দিয়েই লর্ডসের মাঠ ছাড়লেন তিনি। সমালোচকরা হয়তো সমালোচনা থামবেন না, কিন্তু রোহিত সমালোচনাকেই মোটিভেসশন বানিয়ে ফিরে আসবেন।



