Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সিদ্ধিদাতা গণেশের রূপের সঙ্গে সকলেই (Ganesh Chaturthi 2026) পরিচিত। হাতির মতো মস্তক, বড় পেট, ইঁদুর তাঁর বাহন-তবে তাঁর অন্যতম বৈশিষ্ট্য হল একটি সম্পূর্ণ দাঁত এবং অন্যটি ভাঙা। এই বিশেষ রূপের কারণেই তিনি পরিচিত ‘একদন্ত’ নামে। কিন্তু কীভাবে ভাঙল গণেশের দাঁত? পুরাণ ও লোককথায় এর একাধিক ব্যাখ্যা পাওয়া যায়।
মহাভারত রচনার সঙ্গে যুক্ত (Ganesh Chaturthi 2026)
সবচেয়ে প্রচলিত কাহিনিটি মহাভারত রচনার (Ganesh Chaturthi 2026) সঙ্গে যুক্ত। কথিত আছে, মহর্ষি বেদব্যাসের মুখনিঃসৃত মহাভারত লিখে নেওয়ার দায়িত্ব গণেশ গ্রহণ করেন। শর্ত ছিল, লেখা চলাকালীন কোনও বিরতি দেওয়া যাবে না। লেখার মাঝেই তাঁর কলম ভেঙে গেলে কাজ থামার আশঙ্কা তৈরি হয়। তখন সময় নষ্ট না করে নিজের একটি দাঁত ভেঙে সেটিকেই লেখার উপকরণ হিসেবে ব্যবহার করেন গণেশ। তাঁর এই আত্মত্যাগই তাঁকে ‘একদন্ত’ রূপ দেয় বলে বিশ্বাস করা হয়।
শিবের আঘাত (Ganesh Chaturthi 2026)
আরেকটি কাহিনিতে রয়েছে পরশুরামের প্রসঙ্গ। শিবের সঙ্গে দেখা করতে কৈলাসে গিয়ে গণেশের বাধার মুখে পড়েন পরশুরাম। ক্রুদ্ধ হয়ে তিনি শিবপ্রদত্ত কুঠার দিয়ে গণেশকে আঘাত করেন। পিতার অস্ত্রের মর্যাদা রাখতে সেই আঘাত প্রতিহত না করায় তাঁর একটি দাঁত ভেঙে যায়।
আবার লোকবিশ্বাস অনুযায়ী, গজমুখাসুর নামে এক অসুরকে পরাস্ত করতে নিজের দাঁতকেই অস্ত্র করেছিলেন গণেশ।
আরও পড়ুন: Tarak Nath Sardar: প্রতিবন্ধকতাই ছিল প্রেরণা, এশিয়ান ক্যারাটেতে ইতিহাস গড়লেন শিহান তারকনাথ সর্দার
কাহিনি আলাদা হলেও প্রতিটি গল্পেই ফুটে ওঠে ত্যাগ, কর্তব্যনিষ্ঠা ও সাহসের শিক্ষা। তাই ‘একদন্ত’ শুধু গণেশের পরিচয় নয়, তাঁর শক্তি ও আত্মত্যাগেরও প্রতীক।


