Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গণেশ চতুর্থীর সন্ধ্যায় চাঁদের দিকে তাকাতে (Ganesh Chaturthi) মানা-এই বিশ্বাস বহুদিন ধরেই চলে আসছে। প্রচলিত ধারণা অনুযায়ী, এই তিথিতে চন্দ্র দর্শন করলে বিনা অপরাধে মিথ্যা অপবাদ বা কলঙ্কের মুখে পড়তে হতে পারে। তাই এই দিনটি অনেকের কাছে ‘কলঙ্ক চতুর্থী’ বা ‘নষ্টচন্দ্র’ নামেও পরিচিত।
গণেশের অভিশাপ (Ganesh Chaturthi)
পুরাণ ও লোককথায় এর নেপথ্যে রয়েছে (Ganesh Chaturthi) গণেশ ও চন্দ্রদেবের কাহিনি। কথিত আছে, একবার গণেশের গজমুখ এবং স্থূলকায় শরীর দেখে চন্দ্রদেব তাঁকে নিয়ে হাসি-ঠাট্টা করেন। নিজের সৌন্দর্য নিয়ে অহংকারে মত্ত চন্দ্রের আচরণে ক্ষুব্ধ হয়ে গণেশ তাঁকে অভিশাপ দেন। তাঁর বক্তব্য ছিল, নিজের রূপ নিয়ে যে এত গর্ব করে, সেই রূপই একদিন মানুষের কাছে আকর্ষণ হারাবে।
অকারণে কলঙ্কের ভাগীদার (Ganesh Chaturthi)
এর পাশাপাশি গণেশ ঘোষণা করেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে কেউ চাঁদ দেখলে তাঁকেও অকারণে কলঙ্কের ভাগীদার হতে হবে। অভিশাপের প্রভাবে চন্দ্রের জ্যোতিও কমতে শুরু করে। নিজের ভুল বুঝতে পেরে চন্দ্রদেব গণেশের কাছে ক্ষমা চান এবং শিবের আরাধনা করেন। পরে গণেশ তাঁর অভিশাপের প্রভাব কিছুটা লঘু করেন। সেই থেকেই চন্দ্রের ক্ষয় ও বৃদ্ধির সঙ্গে এই কাহিনির যোগ তৈরি হয়েছে বলে বিশ্বাস।
আরও একটি পুরাণকথায় বলা হয়, এই তিথিতে চাঁদ দেখার কারণে শ্রীকৃষ্ণকেও স্যমন্তক মণি নিয়ে মিথ্যা অভিযোগের মুখে পড়তে হয়েছিল।


