Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গণেশ চতুর্থী মানেই বাপ্পার পুজো, আর সেই সঙ্গে প্রিয় ভোগের তালিকায় মোদক (Ukadiche Modak) থাকবেই। মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় পদ উকাডিচে মোদক। চালের গুঁড়োর নরম কোটিং এবং নারকেল-গুড়ের পুরের মিষ্টি স্বাদ এই মোদককে অন্যদের থেকে আলাদা করে। উৎসবের দিনে বাড়িতেই সহজে তৈরি করা যায় এই ঐতিহ্যবাহী পদ।
পুর বানাতে হবে (Ukadiche Modak)
উকাডিচে মোদক (Ukadiche Modak) বানাতে প্রথমে পুর তৈরি করতে হবে। একটি কড়াইয়ে কোরানো নারকেল ও গুড় দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। গুড় গলে নারকেলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে সামান্য এলাচগুঁড়ো দিন। ইচ্ছে হলে পুরে কিছুটা খোয়া বা শুকনো ফলও যোগ করা যায়। মিশ্রণটি শুকনো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে রাখুন।

নরম মণ্ড তৈরী করুন (Ukadiche Modak)
এরপর মোদকের বাইরের কোটিং তৈরির পালা। একটি পাত্রে জল, সামান্য ঘি এবং এক চিমটি নুন দিয়ে ফুটিয়ে নিন। জল ফুটতে শুরু করলে ধীরে ধীরে চালের গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। আঁচ কমিয়ে মিশ্রণটি কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর গরম অবস্থায় ভালোভাবে মেখে নরম মণ্ড তৈরি করতে হবে।
মণ্ড থেকে ছোট লেচি কেটে হাতের তালুতে বা ছাঁচে পাতলা করে ছড়িয়ে মাঝখানে নারকেল-গুড়ের পুর দিন। উপর থেকে ভাঁজ করে মোদকের মতো আকৃতি তৈরি করুন। সবশেষে স্টিমারে রেখে প্রায় ১০-১৫ মিনিট ভাপে রান্না করলেই তৈরি সুস্বাদু উকাডিচে মোদক।


