Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের মরশুম শুরুর আগে চিনির (Sugar Price) বাড়তে থাকা দাম নিয়ে সাধারণ মানুষের চিন্তা বাড়ছিল। খুচরো বাজারে কোথাও কোথাও কেজি প্রতি ৭০ টাকা পর্যন্ত চিনি বিক্রি হচ্ছিল। পুজোর সময়ে মিষ্টি-সহ নানা খাবারের চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে বাজারে হস্তক্ষেপ করল রাজ্য সরকার।
দাম কমেছে চিনির (Sugar Price)
কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে (Sugar Price) সিদ্ধান্ত হয়েছে, পাইকারি বাজারে চিনির দাম কেজি প্রতি ৫০ টাকার বেশি রাখা যাবে না। সরকারের আশা, এই সিদ্ধান্তের প্রভাব কয়েক দিনের মধ্যেই খুচরো বাজারে দেখা যাবে। পরিবহণ এবং অন্যান্য খরচ যোগ হওয়ার পর সাধারণ মানুষ ৫৩ থেকে ৫৫ টাকার মধ্যে চিনি কিনতে পারবেন বলে মনে করা হচ্ছে।
আলোচনা করেছে রাজ্য (Sugar Price)
চিনির দাম নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক (Sugar Price) সপ্তাহে ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে একাধিকবার আলোচনা করেছে রাজ্য। ৩, ৫ এবং ১১ সেপ্টেম্বর পোস্তা বাজারের ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। বাজারে পর্যাপ্ত সরবরাহ রাখা এবং অস্বাভাবিক দাম বৃদ্ধি আটকানোই ছিল আলোচনার মূল বিষয়।
নির্ধারিত দাম বজায় থাকবে কতদিন?
সরকার জানিয়েছে, নির্ধারিত দাম অন্তত তিন মাস বজায় রাখার পরিকল্পনা রয়েছে। ব্যবসায়ীদের সরবরাহে যাতে সমস্যা না হয়, তার জন্য পরিবহণ ও লজিস্টিক সহায়তাও দেওয়া হবে। ডানকুনি রেক পয়েন্ট থেকে ৫০ কিলোমিটারের মধ্যে সরকারি নিয়ন্ত্রিত গোডাউনে চিনি নামানোর ব্যবস্থা করা হয়েছে। পরে সুফল বাংলা এবং নিয়ন্ত্রিত বাজারের মাধ্যমে তা বিক্রি করা হবে।
আরও পড়ুন: Weather Report: বিশ্বকর্মা পুজোতেও বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
এদিকে পেঁয়াজের দাম নিয়েও নজরদারি বাড়ানো হচ্ছে। বর্তমানে খুচরো বাজারে পেঁয়াজের দাম ৬৫-৭০ টাকা কেজি। দাম কমাতে নিয়মিত বাজার পরিদর্শনের পাশাপাশি ভবিষ্যতের জন্য রাজ্যে ১০টি কোল্ড স্টোরেজ তৈরির পরিকল্পনাও রয়েছে।


